- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সদর উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শাহাব উদ্দিনকে আহবায়ক, এহসান আহমদ উজ্জ্বল ও মহিবুর ররহমান মুহিবকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য কমিটি গঠন করা হয়েছে। নতুন আহবায়ক কমিটি ঘোষণা উপলক্ষে মঙ্গলবার দুপুরে রমিজ বিপণীতে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সবুজ কান্তি দাস ও অ্যাড. রওনক আহমদ।
আহবায়ক কমিটি অনুমোদন দেয়ার সময় জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল বলেন,‘ যুবলীগের নেতাকর্মীদের মাঝে কোন গ্রুপিং কোন্দল নেই। বর্তমানে যুবলীগ ঐক্যবদ্ধ ও শক্তিশালী একটি সংগঠন। ৯০ দিন মেয়াদে আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হলেও আগামী জুলাই মাসের মধ্যেই সকল ইউনিয়ন কমিটির সম্মেলন শেষে উপজেলা সম্মেলন করতে হবে।’
সভায় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. কল্লোল তালুকদার চপল, বিপ্রেশ রায় বাপ্পী, শীতেশ তালুকদার মঞ্জু প্রমুখ।
কমিটির সদস্যরা হলেন, সুমন সরকার, মজনু আহমদ, জাকির হোসেন পুলক, পংকজ কান্তি দাস, সারাজ আহমদ, তোহেল বখত, রতন লাল ধর, জুনেদ আহমদ, বকুল দাস, সেলিম আহমদ, মুসলিম মোর্শেদ, নিশিকান্ত রায় ভোলা, জনী হুসাইন, নাজিম উদ্দিন, রাজীব বনিক রাহুল, সৈয়দ খোরশেদ আলম, ঝন্টু পাল, অ্যাড. শাহ আমিরুল হক, আমিরুল ইসলাম রাসেল, সাদ্দান হোসেন, বাবুল মিয়া, দুলাল মিয়া, আনিসুর রহমান, নজরুল ইসলাম, জয়নাল আবেদীন, মুহিনূর রহমান, রূপক দে, শায়েক আহমেদ, দিলপি কান্তি দে, আজিজুল আলম, মো. আজিমুল হক, মুজিবুর রহমান, আনোয়ারুল বারী, নিজাম উদ্দিন, আনোয়ারুল ইসলাম, সিরাজুল ইসলাম, আনোয়ার আলম, আরজু মিয়া, পিন্টু বনিক, অ্যাড. রেজাউল করিম, শাকিল আহমদ, মো. আবু কায়সার, সহিবুর রহমান, জেবুল মিয়া, জিল্লুর রহমান, তৈয়বুর রহমান, ফয়সল আহমেদ, শ্যামল তালুকদার।

  • [১]