- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সদর উপজেলা শিল্পকলার কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত জাহানকে সভাপতি (পদাধিকার বলে) ও সন্তোষ কুমার চন্দ মন্তোষ কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট সদর উপজেলা শিল্পকলা একাডেমির কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত জাহানকে পদাধিকার বলে সভাপতি এবং শিল্পকলার সদস্যদের ভোটের মাধ্যমে সন্তোষ কুমার চন্দকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির নিবাচিত অন্যান্য সদস্যরা হলেন     সহ-সভাপতি শুক্লা রায় ও বাউল শাহজাজান সিরাজ, সহ-সাধারণ সম্পাদক তুলিকা ঘোষ চৌধুরী ও শাহিনা চৌধুরী রবি, কোষাধ্যক্ষ বাদল চন্দ্র তালুকদার, নির্বাহি সদস্য মনজু তালুকদার, কাশেম আল আজাদ, শান্তিময় ভট্টাচর্য্য,পল্লব ভট্টাচার্য্য ও দ্বিপায়ন চৌধুরী এবং মনোনিত সদস্য নিখিল পুরকায়স্থ।

  • [১]