সু.খবর রিপোর্ট
সুরভিত মা সুরভিত ফুল এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শহরের মল্লিকপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাখন লাল শর্মার সভাপতিত্বে প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষিকা সম্পা তালুকদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর (ইউ আর সি) সৈয়দ আহমদ শাহলান, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক মোল্লা, মল্লিকপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানন বন্ধু রায়, মোঃ সোলেমান মিয়া, সভাপতি শিব্বির আহমদ, সদস্য ফরিদ আহমদ, প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষিকা ফেরদৌস আরা ইসলাম, সুতপা ভট্রাচার্য্য, মাজেদা আক্তার শিরিন, দত্তা চক্রবর্তী, নাজমা বেগম, আল্পনা পুরকায়স্থ, সোমা দাস, অভিভাবক শিউলী বিশ্বাস, আজিজুন নেছা আছমিলা বেগম ও সঞ্চিতা রানী সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান বলেন, অস্বচ্ছলতা শিক্ষার ক্ষেত্রে বড় অন্তরায় হলেও বর্তমান সরকার প্রতিটি শিক্ষাস্তরে উপবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে আসছে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতির পাশাপাশি শিক্ষার মান নিশ্চিত করতে শিক্ষক শিক্ষিকার পাশাপাশি মায়েদের তদারকি বাড়ানো প্রয়োজন।
জগন্নাথপুর
জগন্নাথপুর পৌরশহরে ইকড়ছই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঊদ্যোগে বুধবার দুপুরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ে পিটিআই কমিটির সভাপতি সাংবাদিক তাজউদ্দিন আহমদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী ইকবাল হুসেন ভূইয়া, অভিভাবক সদস্য আহমেদ কিবরিয়া রিংকু, আব্দুর রাজ্জাক, বাবলু রানা, শিক্ষক তামান্না বেগম, ঘোষগাঁও সরকারি বিদ্যালয়ের শিক্ষক বিউটি রানী দাশ, খালেদা বেগম, আকমল হুসেন ভূইয়া,বিদ্যালয়ের সহকারী শিক্ষক র্পাথ কুমার গোপ, নাসিমা খাতুন, রুমা দেব, মনিষা দাশ, রোকসানা বেগম প্রমুখ।