স্টাফ রিপোর্টার
জনস্বার্থে জেলার কর্মরত ৩ জন অফিসার ইনচার্য কে বদলী করা হয়েছে। ২৩ মার্চ পুলিশ সুপার মো. হারুন অর রশীদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলীর আদেশ জারী করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাকে সুনামগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ, জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মো. মুরসালিনকে জেলা গোয়েন্দা শাখায় অফিসার
ইনচার্জ এবং সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হিসাবে বদলী করা হয়েছে।