- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সদর ও দ. সুনামগঞ্জের আ.লীগ প্রার্থীর তালিকা হয়েছে

বিশেষ প্রতিনিধি
সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১৭ ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে দলীয় সভানেত্রীর কাছে তুলে দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক। মঙ্গলবার রাতে এই দুই উপজেলার প্রার্থী তালিকা চূড়ান্ত হয়।
দলীয় একাধিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার সুরমা ও গৌরারং ইউনিয়ন ছাড়া অন্য ইউনিয়নগুলোয় একক প্রার্থীর নাম দিয়েই তালিকা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জের ৮ ইউনিয়নের বেশিরভাগ ইউনিয়নেই বর্তমান দলীয় চেয়ারম্যানরাই দলীয় মনোনয়ন পেয়েছেন। যেখানে বর্তমান চেয়ারম্যান দলের নয়, সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। জয়কলস ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়াই দলীয় মনোনয়ন পেয়েছেন। শিমুলবাঁক ও পশ্চিম পাগলায় দ্ইু জনের নাম তালিকায় দেওয়া হয়েছে।
সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নে ইয়াকুব বখ্ত বহলুল, মোল্লাপাড়ায় আব্দুছ ছোবহান, কোরবাননগর ইউনিয়নে সামছুদ্দিনের নামই চূড়ান্ত হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।  সুরমা ইউনিয়নে আমির হোসেন রেজা ও আব্দুস ছাত্তার ডিলার’র নাম এবং গৌরারং ইউনিয়নে হোসেন আলী ও রেজাউল করিম’র নাম  তালিকায় দেওয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন,‘জয়কলস ইউনিয়নে মাসুদ মিয়াকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তবে দুই উপজেলার বেশিরভাগ ইউনিয়নেই তালিকায় একক প্রার্থীর নাম দেওয়া হয়েছে। দ্ইু-তিনটি ইউনিয়নে ২ জনের নাম দেওয়া হয়েছে। সভানেত্রী যাকে   ভাল মনে করবেন তাকেই দলীয় মনোনয়ন দেবেন’। একই কথা বলেছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। তবে জেলা আ,লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দু’জনেই একসুরে বলেছেন, ‘আমরা যে তালিকা করেছি সেটি চূড়ান্ত নয়। দলীয় সভানেত্রী যাকে উপযুক্ত মনে করবেন তাকেই মনোনয়ন দিবেন।’

  • [১]