- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সদর ও দ. সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

স্টাফ রিপোর্র্টার
‘উন্নয়নের মহাসড়কে, অভিবাসীরা সবার আগে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, অতিরিক্তি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদ ও জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন প্রমুখ।  
দ. সুনামগঞ্জ
‘উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। রবিবার বিকালে  উপজেলা পরিষদ চত্বর হতে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটি ঘিরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল হালিম, উপজেলা খাদ্য পরিদর্শক কামনা রঞ্জন দাস, প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি এম এ কাসেম, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, থানার এসআই আমিরুল ইসলাম প্রমুখ।

  • [১]