স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্য (ওসি) হারুনুর রশিদ চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে শহরের বিভিন্ন এলাকার দরিদ্র লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সদর থানার অভ্যন্তরে শীতার্ত দরিদ্র নারী-পুরুষের হাতে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেন ওসি হারুনুর রশিদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সদর থানার ওসি (তদন্ত) মাসুক মিয়া প্রমুখ।
কম্বল বিতরণকালে ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘সমাজের সবারই উচিত দরিদ্র লোকজনের পাশে দাঁড়ানো ও সাধ্যমত সহায়তা করা।’ বিবেকের তাগিদেই তিনি দরিদ্র লোকজনদের শীত নিবারণের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ক্ষুদ্র এই উদ্যোগ নিয়েছেন।