- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সদর থানার ওসি শহিদুল্লাহ’র মাদার তেরেসা সম্মাননা লাভ

স্টাফ রিপোর্টার
আইন-শৃঙ্খলা রক্ষা ও মানবসেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা ২০১৭ সম্মাননা পদক পেয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্য (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ। হিউম্যান রাইটস কালচারাল সোসাইটি তাঁকে এই সম্মাননা প্রদান করে।
এ উপলক্ষে গত শুক্রবার বিকালে বাংলাদেশ     চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) হিউম্যান রাইটস কালচারাল সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওসি মোহাম্মদ শহিদুল্লাহ’র হাতে সম্মাননা সনদ ও স্মারক তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, হিউম্যান রাইটস কালচারাল সোসাইটি’র সাধারণ সম্পাদক এম শফিক উদ্দিন অপু প্রমুখ।

  • [১]