- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সদর-দক্ষিণ-দোয়ারা ২৬ ইউনিয়নে ১৫৮৮ প্রার্থীর মনোনয়ন জমা

আকরাম উদ্দিন, সোহেল তালুকদার ও আশিক মিয়া
জেলার সদর, দক্ষিণ সুনামগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলার ২৬ ইউনিয়নে ১৬৪ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য পদে ১১২৪ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৩০০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
সদর উপজেলার ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৯ জন, বিএনপির ৯ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৫ জন, বিএনপির বিদ্রোহী ২ জন, জাপা’র ৮ জন, স্বতন্ত্র ২১ ও জমিয়তে উলামায়ে ইসলামের ১ জন।
এই উপজেলার সুরমা ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুস ছত্তার ডিলার, বিএনপি’র সাইফুল ইসলাম, জাপা’র আব্দুস ছাত্তার, আওয়ামী লীগের বিদ্রোহী আমির হোসেন রেজা এবং স্বতন্ত্র আনিসুর রহমান রনি মনোনয়ন জমা দিয়েছেন।
জাহাঙ্গীরনগর ইউনিয়নে আওয়ামী লীগের মুখশেদ আলী, বিএনপির উসমানগণি, জাপার রশিদ আহমদ, আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল কাদির মনোনয়ন জমা দিয়েছেন।
রঙ্গারচর ইউনিয়নে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, বিএনপি’র আব্দুল হাই, জাপার মোহাম্মদ ফয়জুর রহমান, আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল করিম, বিএনপির বিদ্রোহী ফরহাদ রাজা চৌধুরী, স্বতন্ত্র আব্দুল মালিক, আওয়ামী লীগের বিদ্রোহী মহিউদ্দিন মনোনয়ন জমা দিয়েছেন।
কোরবাননগর ইউনিয়নে আওয়ামী লীগের কোহিনুর আলম, বিএনপির মনফর আলী, আওয়ামী লীগের বিদ্রোহী মো. শামছউদ্দিন, স্বতন্ত্র    আবুল বরকত, স্বতন্ত্র মতিউর রহমান, স্বতন্ত্র মাসুক মিয়া মনোনয়ন জমা দিয়েছেন।
মোল্লাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুস ছোবহান, বিএনপি’র আজমল হোসেন, জাপার মো. ফয়জুর রহমান, বিএনপি’র বিদ্রোহী নুরুল হক, স্বতন্ত্র মনির উদ্দিন, স্বতন্ত্র মশর উদ্দিন মশির, স্বতন্ত্র আলআমিন, স্বতন্ত্র ইয়াসির আলী মনোনয়ন জমা দিয়েছেন।
লক্ষণশ্রী ইউনিয়নে আওয়ামী লীগের ইয়াকুব বখ্ত বহলুল, বিএনপির আব্দুল ওয়াদুদ, জাপা’র মো. আব্দুল মান্নান, স্বতন্ত্র মো. ফারুক রশীদ ও স্বতন্ত্র মো. আব্দুর রকিব মিয়া মনোনয়ন জমা দিয়েছেন।
গৌরারং ইউনিয়নে আওয়ামী লীগের হোসেন আলী, বিএনপি’র ফুল মিয়া, জাপার শওকত আলী, স্বতন্ত্র গোলাম কিবরিয়া, স্বতন্ত্র আব্দুল ওয়াহাব মনোনয়ন জমা দিয়েছেন।
কাঠইড় ইউনিয়নে আওয়ামী লীগের অ্যাড. বোরহান উদ্দিন, বিএনপির মো. কামরুল ইসলাম, জাপার ফারুক মিয়া, জমিয়তে উলামায়ে ইসলামের মো. শামসুল ইসলাম, স্বতন্ত্র মো. আব্দুল মতিন, স্বতন্ত্র আঞ্জব আলী, স্বতন্ত্র মো. শিরতাজ আহমদ, স্বতন্ত্র শাহ্ আলম, স্বতন্ত্র মো. আব্দুল মতিন, স্বতন্ত্র মো. নুরুজ্জামান, আওয়ামী লীগের বিদ্রোহী মো. লুৎফুর রহমান মনোনয়ন জমা দিয়েছেন।
মোহনপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. মইনুল হক, বিএনপির মো. তাজুল ইসলাম, জাপার নুরুল হক ও স্বতন্ত্র রঞ্জু কুমার দাস মনোনয়ন জমা দিয়েছেন।
এই ৯ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪১৫ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত না হওয়ায় ফয়জুল করিম ও এনামুল কবির মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া বিএনপির আবু তাহের, খেলাফত মজলিসের জমির উদ্দিন, স্বতন্ত্র আমিরুল হক বেগ, বিএনপির বিদ্রোহী আক্তার হোসেন, আওয়ামী লীগের এম কাসেম চৌধুরী, আওয়ামী লীগের বিদ্রোহী মাসুক মিয়া, স্বতন্ত্র আপ্তাব খান অপু মনোনয়ন দাখিল করেছেন।
পশ্চিম পাগলা ইউনিয়নে আওয়ামী লীগের জগলুল হায়দার, আওয়ামী লীগের বিদ্রোহী মো. নুরুল হক ও বিএনপি’র আজিজুর রহমান মনোনয়ন জমা দিয়েছেন।
জয়কলস ইউনিয়নে আওয়ামী লীগের মাসুদ মিয়া, আওয়ামী লীগের বিদ্রোহী রাজা মিয়া, বিএনপির সামছুন নূর ও জমিয়তের মাওলানা ওয়ারিস উদ্দিন মনোনয়ন জমা দিয়েছেন।
পাথারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের আবুল ফয়েজ, আওয়ামী লীগের বিদ্রোহী শহীদুল ইসলাম, স্বতন্ত্র আঙ্গুর মিয়া, বিএনপির আমিনুর রশিদ আমিন ও বিএনপি বিদ্রোহী শামসউদ্দিন মনোনয়ন জমা দিয়েছেন।
শিমুলবাক ইউনিয়নে আওয়ামী লীগের মিজানুর রহমান জিতু, আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল্লা মিয়া, আওয়ামী লীগের বিদ্রোহী শাহীনুর রহমান শাহীন, বিএনপির সৈয়দুর রহমান ও জমিয়তের কবীর আহমদ মনোনয়ন জমা দিয়েছেন।
দরগাপাশা ইউনিয়নে বিএনপি’র মো. ছুফি মিয়া, আওয়ামী লীগের মনির উদ্দিন, স্বতন্ত্র মো. হারুন মিয়া ও জমিয়তের আব্দুর রহমান মনোনয়ন জমা দিয়েছেন।
পূর্ব বীরগাঁও ইউনিয়নে স্বতন্ত্র নূর কালাম, বিএনপির তোফায়েল আহমদ, আওয়ামী লীগের রিয়াজুল ইসলাম, স্বতন্ত্র তোফায়েল আহমদ, বিএনপি বিদ্রোহী ছালেক উদ্দিন ও জমিয়তের বদরুল আলম মনোনয়ন জমা দিয়েছেন।
পশ্চিম বীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের জসিম উদ্দিন, আওয়ামী লীগের বিদ্রোহী সৈয়দ হোসেন জায়গীরদার রানা, আওয়ামী লীগের বিদ্রোহী মো. জাহাঙ্গীর আলম, বিএনপির বিদ্রোহী মো. এমদাদুল হক স্বপন, আওয়ামী লীগের বিদ্রোহী হযরত আলী, বিএনপির লুৎফুর রহমান খোকন ও আওয়ামী লীগের মো. শফিকুল ইসলাম।
এই ৮ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩২০ এবং সংরক্ষিত মহিলা আসনে ৮৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার সদর ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুল হামিদ, আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল খালিক, বিএনপির আব্দুল বারী ও বিএনপির বিদ্রোহী নুরুল আমিন মনোনয়ন জমা দিয়েছেন।
মান্নারগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের বরুণ চন্দ্র দাস, আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল হান্নান, আওয়ামী লীগের বিদ্রোহী শহীদুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী শামসুদ্দিন, বিএনপির আবু হেনা আজিজ, বিএনপির বিদ্রোহী ইজ্জত আলী, বিএনপির বিদ্রোহী কৃষ্ণ মোহন রায়, বিএনপি’র বিদ্রোহী মো. আইন উদ্দিন ও জাপা’র সিরাজ মিয়া।
সুরমা ইউনিয়নে আওয়ামী লীগের খন্দকার মামুনুর রশিদ, আওয়ামী লীগের বিদ্রোহী হুমায়ুন রশিদ, বিএনপির বিদ্রোহী আব্দুল বাকির, আওয়ামী লীগের খন্দকার মামনুর রশীদ, বিএনপির বিদ্রোহী মো. হারুনুর রশীদ, বিএনপির মো. শাহজাহান ও জাপার ইকবাল হোসেন।
বাংলাবাজার ইউনিয়নে আওয়ামী লীগের আবুল হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী জসিম আহমদ রানা, বিএনপির বিদ্রোহী মুরশেদ আলম, বিএনপির আব্দুর রহিম, জাপার আবু হানিফ ও জাপার বিদ্রোহী মো. আবু সালেহ।
নরসিংপুর ইউনিয়নে বিএনপির সামছুল হক নমু, জাপার আবুল কালাম মো. সদরনূর, স্বতন্ত্র মো. আজিজুর রহমান, আওয়ামী লীগের বিদ্রোহী মো. নুরুল আমিন, স্বতন্ত্র মো. আব্দুল আলী, আওয়ামী লীগের আব্দুর রশিদ তালুকদার, আওয়ামী লীগের বিদ্রোহী কামরুজ্জামান ভূইয়া, আওয়ামী লীগের বিদ্রোহী এ.কে.এম আইয়ুবুর রহমানী, আওয়ামী বিদ্রোহী হাবিবুর রহমান ও আওয়ামী লীগের বিদ্রোহী শাখাওয়াত হোসেন।
দোহালিয়া ইউনিয়নে জাপার লিপিয়া বেগম, আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল জলিল, আওয়ামী লীগের বিদ্রোহী দেওয়ান হুমায়ুন চৌধুরী, আওয়ামী লীগের বিদ্রোহী এমরাজ তালুকদার, আওয়ামী লীগের বিদ্রোহী কাজী মাহবুবুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী শামীমুল ইসলাম শামীম, আওয়ামী লীগের বিদ্রোহী রাশেন্দ্র দাস, আওয়ামী লীগের বিদ্রোহী আনোয়ার মিয়া আনু, বিএনপির ফখর উদ্দিন, বিএনপির বিদ্রোহী গৌছুল ও বিএনপির বিদ্রোহী মিজানুর রহমান।
পান্ডারগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুল ওয়াহিদ, আওয়ামী লীগের বিদ্রোহী হুমায়ুন কবীর, আওয়ামী লীগের বিদ্রোহী আমজাদ হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী মোহাম্মদ আলী, বিএনপির আব্দুস শহীদ, বিএনপির বিদ্রোহী ধন মিয়া ও বিএনপির বিদ্রোহী ফারুক আহমদ।
লক্ষীপুর ইউনিয়নে আওয়ামী লীগের জহিরুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী আমিরুল হক, বিএনপির আতাউর রহমান, বিএনপির বিদ্রোহী হারুনুর রশীদ, বিএনপির বিদ্রোহী খলিলুর রহমান, স্বতন্ত্র রইছ মিয়া ও জাপার জালাল আহমদ।
বোগলা ইউনিয়নে আওয়ামী লীগের মিলন খাঁন, আওয়ামী লীগের বিদ্রোহী আহমদ আলী আপন, বিএনপির বিদ্রোহী জামাল উদ্দিন, বিএনপির আরিফুল ইসলাম জুয়েল ও জাপার গিয়াস উদ্দিন।
এই ৯ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৮৯ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০০ জন মনোনয়ন দাখিল করেছেন।
উল্লেখ্য, সুনামগঞ্জ সদর ও দক্ষিণ সুনামগঞ্জে আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা মনোনয়ন দাখিলের সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন প্রার্থীদের সাথে ছিলেন।

  • [১]