- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সদস্যদের প্রচারণা-বিশ্বম্ভরপুরে সাজু

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. সাজ্জাদুর রহমান সাজু বাদাঘাট (দঃ), ইউনিয়নে মতবিনিময় সভা করেছেন। সোমবার বাদাঘাট (দঃ) ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে চেয়ারম্যান এরশাদ মিয়ার সভাপতিত্বে      
পরিষদের সকল সদস্যদের এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী মো. সাজ্জাদুর রহমান সাজু মাস্টার, পলাশ ইউপি জাপা সভাপতি আ. রহমান, পলাশ ইউপি আ.লীগ সভাপতি আমান উল্লা আমান, পলাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, পলাশ ইউপি প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামান বুলবুল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পলাশ ইউপি আ’লীগ সাবেক সভাপতি নুরুল ইসলাম, সাবেক সম্পাদক আক্কল আলী, পলাশ ইউপি সহ-সভাপতি আব্দুল মোমিন, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ও তোতা মিয়া প্রমুখ।

  • [১]