স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচন আগামী ডিসেম্বর মাসে। চলতি মাসে নির্বাচনের তফসীল ঘোষণা হওয়ার সম্ভবনা রয়েছে। সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এফবিসিসিআইয়ের পরিচালক নূরুল হুদা মুকুট ও ছাতকের আওয়ামী লীগ নেতা অ্যাড. আশিক আলী।
জেলা পরিষদ নির্বাচনে স্থানীয় ওয়ার্ডে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সদস্য প্রার্থীদের সংখ্যা। প্রতিদিনই কোন কোন এলাকার সদস্যগণ নিজের প্রচারণার জানান দিচ্ছেন। অনেক ওয়ার্ডের সম্ভাব্য সাধারণ প্রার্থীর পক্ষে স্থানীয় নেতাকর্মীরা বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
স্থানীয় সরকারের এই নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার আগ্রহ প্রকাশ করছেন অনেকেই। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি জেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডের সদস্য পদে এবার ৯ জন আইনজীবী প্রার্থী হচ্ছেন বলে শুনা যাচ্ছে। সম্ভাব্য প্রার্থী হিসাবে আইনজীবীগণ ইতোমধ্যে প্রচার-প্রাচারণায় নেছেন।
স্থানীয় ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ১ নং ওয়ার্ডে (তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, বাদাঘাট, তাহিরপুর সদর ও বালিজুরী ইউনিয়ন) সাধারণ সদস্য পদে প্রার্থী হচ্ছেন বাদাঘাট ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাসিন্দা সুনামগঞ্জ ও ঢাকা জজ কোর্টের আইনজীবী ঢাকার শেরে-বাংলা ল কলেজের অধ্যক্ষ অ্যাড. মুস্তাফিজ আলী পীর।
৪ নং ওয়ার্ডে (জামালগঞ্জ উপজেলার সদর, ফেনারবাঁক, ভীমখালী, সাচনাবাজার ও বেহেলী ইউনিয়ন) সাধারণ সদস্য পদে সাচনবাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের আহবায়ক অ্যাড. নাসিরুল হক আফিন্দী।
৫ নং ওয়ার্ডে (সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং, মোহনপুর, কাঠইর, বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ, পলাশ, ধনপুর, বাদাঘাট দক্ষিণ ও ফতেপুর ইউনিয়ন) সাধারণ সদস্য পদে প্রার্থী হচ্ছেন পলাশ ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাসিন্দা উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক, জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি ও সুনামগঞ্জ জজ কোর্টের আইনজীবী অ্যাড. আলম নূর হীরা।
সুনাম-৭ নং ওয়ার্ডে (দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা, পশ্চিম পাগলা, জয়কলস, শিমুলবাঁক ও পাথরিয়া ইউনিয়ন) সাধারণ সদস্য পদে প্রার্থী হচ্ছেন আইনজীবী, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বুরহান উদ্দিন দুলন।
৮ নং ওয়ার্ডে (দিরাই উপজেলার দিরাই পৌরসভা, সরমঙ্গল, চরনারচর, রাজানগর, জগদল,করিমপুর ও রফিনগর ইউনিয়ন) সাধারণ সদস্য পদে প্রার্থী হচ্ছেন করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. ছইল মিয়া এবং রাজানগর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের বাসিন্দা জেলা যুবলীগের সিনিয়র সদস্য অ্যাড. আজাদুল ইসলাম রতন।
১২ নং ওয়ার্ডে (ছাতক উপজেলার চরমহল্লা, জাউয়াবাজার, দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও, পান্ডারগাঁও, দোহালীয়া ইউনিয়ন) দোহালীয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগ নেতা সুনামগঞ্জ জজ কোর্টের এপিপি অ্যাড. আবুল আজাদ রোমান।
১৪ নং ওয়ার্ডে (ছাতক উপজেলার ছাতক পৌরসভা, ছাতক সদর ইউনিয়ন, ইসলামপুর, নোয়ারাই, কালারুকা, খুরমা উত্তর ইউনিয়ন) সাধারণ সদস্য পদে সম্ভাব্য প্রার্থী হচ্ছেন খুরমা উত্তর ইউনিয়নের শেওতরপাড়া গ্রামের বাসিন্দা সুনামগঞ্জ জজ কোর্টের এপিপি অ্যাড. ছায়াদুর রহমান ছায়াদ ও একই ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সিলেট জেলা জজ কোর্টের আইনজীবী মাছুম আহমদ।