- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সদস্য পদে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে সদস্য পদে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। রবিবার  বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সদস্য পদে ৫নং ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী আজিজুল হকের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তার মনোনয়নপত্রে ব্যাংক হিসাব ও জের বিরবরণী (ড্র) ফরম পূরণ করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে। ৮নং ওর্য়াডের সদস্য প্রার্থী সৈয়দ বদরুল আলম ও ৯ নং ওর্য়াডের সদস্য পদ প্রার্থী আবু আব্দুল্লাহ চৌধুরী দুই জনই ঋণ খেলাপী হওয়ার কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা তিন দিনের মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করতে পারবেন। এ ছাড়াও চেয়ারম্যান পদে ৪ জন ও সদস্য পদে ১০৮ জনের মনোনয়ন বৈধ হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম ।

  • [১]