- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সনাকের নতুন সভাপতি গোলাম কিবরিয়া

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) নতুন সভাপতি হয়েছেন অবসরপ্রাপ্ত ব্যাংকার মোহাম্মদ গোলাম কিবরিয়া। সুনামগঞ্জ সনাক কার্যালয়ে সোমবার সন্ধ্যায় সনাকের মাসিক সভায় তাঁকে নতুন সভাপতি মনোনীত করা হয়েছে।
এক বছরের জন্য নতুন কমিটির সহ সভাপতি হিসেবে আছেন আইনজীবী ও সাংবাদিক আইনুল ইসলাম বাবলু ও অ্যাডভোকেট নাজনীন বেগম।
সনাকের বিদায়ী  সভাপতি নূরুর রব চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সনাক সদস্য প্রবীণ শিক্ষক ধূর্জটি কুমার বুস, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, এনামুল হক চৌধুরী, শিক্ষাবিদ যোগেশ্বর দাশ, সঞ্চিতা চৌধুরী, উন্নয়নকর্মী নির্মল ভট্টাচার্য, মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমান, সৃজন বিদ্যাপীঠের উপাধ্যক্ষ কানিজ সুলতানা, সাংবাদিক-আইনজীবী খলিল রহমান ও মালেকা খাতুন। সভা সঞ্চালনা করেন টিআইবির এরিয়া ম্যানেজার বিন্দু রিছিল। সভায় নতুন কমিটিকে অভিনন্দন জানান সনাক সদস্যরা।
সভায় শুভেচ্ছা বক্তব্যে সনাকের নতুন সভাপতি মোহাম্মদ গোলাম কিবরিয়া সুনামগঞ্জে টিআইবির দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]