- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘সন্ত্রাসীরা মানবতার শত্রু, এদের কোন জাতি ধর্ম নেই’

লন্ডন প্রতিনিধি
জঙ্গি সন্ত্রাসীরা মানবতার শত্রু এদের কোন জাতি ধর্ম নেই, এদের পরিচয় এরা জঙ্গি। এই গোষ্ঠী পবিত্র ধর্ম ইসলামের নাম ব্যবহার করে ইসলামকে কলংকিত করছে। ইসলামের সাথে এদের কোন সম্পর্ক নেই। বিশ্বব্যাপী বিভিন্ন নামে এরা জঙ্গি তৎপরতা চালাচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের উচিত এদের প্রতিহত করা। তালেবান, আল কায়দা, হিযবুত তাহরির, বকুহারাম, লস্করী তৈয়বা, জয়েসী মোহাম্মদ, ইন্ডিয়ান মোজাহিদীন, জেমবি, আনসারুল্লা বাংলাটিম নামে দেশে দেশে কর্ম তৎপরতা চালালেও এদের শেকড় এক জায়গায় এরাই আইএস। এসব জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরুধ গড়ে তোলতে হবে। বর্জকণ্ঠে আওয়াজ তুলুন জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ধ্বংশ হোক নিপাত যাক।
লন্ডনে জঙ্গিবাদ বিরুধী মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন যারা এসব জঙ্গিগোষ্ঠীকে মদদ দিচ্ছে ও অর্থের যোগান দিচ্ছে এদের চিহ্নিত করতে হবে। বাংলাদেশের জঙ্গিগোষ্টীকে লন্ডন থেকে একটি গোষ্টী অর্থের যোগান দিচ্ছে।  লন্ডনের জঙ্গি অর্থের যোগান দাতাদের চিহ্নিত করারও আহবান জানান বক্তারা।
যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মুল কমিটি আয়োজিত মানববন্ধনে বৃটেনের বিভিন্ন শহর থেকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
২০ আগষ্ট লন্ডন সময় বিকেল চারটায়  ইষ্টলন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যুুক্তরাজ্য নির্মল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এনামূল ইসলামের সভাপতিত্বে ও  সহকারী সেক্রেটারী জামাল আহমদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, রাজনীতিবিদ আনোয়ারুজ্জামান চৌধুরী, বাবু শুসান্ত দাস গুপ্ত, অ্যাড. মুজিবুল হক মনি, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, অ্যাড. হারুনুর রশিদ, রুবি হক, স্মৃতি আজাদ্, সাজিয়া সুলতানা ¯œীগ্ধা, হোসনেয়ারা মতিন, ড. আনিছরি রহমান আনিছ, আলহাজ্ব আসহাব উদ্দিন প্রমুখ।

  • [১]