- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৎস্য সমবায় সমিতির মানববন্ধন

লিপসন আহমেদ
সন্ত্রাসী বাহিনী কর্তৃক সুনামগঞ্জ মৎস্য সমবায় সমিতির সভাপতি মো. শহিবুর রহমানকে অফিস রুমে ঢুকে  মারধর ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা মৎস্য সমবায় সমিতি। মানববন্ধনের ব্যানারে হামলাকারী হিসাবে ‘পৌর কাউন্সিলর আবাবিল নূর ও তার সন্ত্রাসী বাহিনী’ উল্লেখ ছিল।
মঙ্গলবার সকালে ট্রাফিক পয়েন্টে মৎস্য সমবায় সমিতির লি.ও মৎস্য ব্যবসায়ীদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন মৎস্য সমবায় সমিতির সভাপিত শহিবুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান, কোষাধ্যক্ষ সুমন মিয়া, মৎস্য ব্যবসায়ী মুক্তার আলী, শফিক মিয়া, খুকন মিয়া, নুরজালাল মিয়া, রবি মিয়া, কামাল মিয়া, তাজিরুল আহমদ, কাইচার মিয়া, জাহাঙ্গীর মিয়া, জেনুর মিয়া, অলিক মিয়া, রেজু মিয়া প্রমুখ। বক্তারা মানববন্ধনে বলেন, সুনামগঞ্জে কিছু  সন্ত্রাসী আছে যারা মানুষকে মানুষ বলে মনে  করে না। আমারা সঠিক বিচার না পেলে বাজারে মাছ বিক্রি বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য।
মৎস্য সমবায় সমিতির মানববন্ধনে পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুল একাত্মতা ঘোষণা করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমানের কাছে অপরাধীদের শাস্তির দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

  • [১]