জঙ্গি হামলা, হত্যাকা- ও উগ্রবাদের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখা। শনিবার ট্রাফিক পয়েন্টে দুপুর ১২টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পৌর সভাপতি মাও. খলিল আহমদের সভাপতিত্বে ও সদর সেক্রেটারী মাও. সাজ্জাদুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার থানা সভাপতি মাও. ফারুক আহমদ ও ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি মো. আতাউল হক।
এসময় উপস্থিত ছিলেন জেলার বায়তুল মাল সম্পাদক মো. মোস্তফা কামাল, নির্বাহী সদস্য মো. মুহিব্বুর রহমান শিবলু, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সেক্রেটারী শাহ্ কামাল সাজু, সংগঠনের সুনামগঞ্জ পৌর সেক্রেটারী মাও. মোহাম্মদ আলী, সদর সহ-সভাপতি মাও. মুক্তাদির আলম, মাও. ফরিদ উদ্দিন মাসউদ, সুনামগঞ্জ শহর ছাত্র মজলিস সভাপতি জহিরুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি কলেজ সভাপতি মো. আবু সুফিয়ান, মাও. আরশাদ আলী, আব্দুল হক, হোসাইন কবির, সোহেল আহমদ, জাকির হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে গুপ্তহত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদের কোন ঠাঁই নেই। যারা এসব করে বেড়ায় তারা দেশ ও জাতির সেই সাথে ইসলামের চরম দুশমন। জঙ্গিবাদীরা ইসলামের দোহাই দিয়ে যে সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনা করছে তা কোনভাবে ইসলাম সমর্থন করে না। তাই দেশ ও জাতির স্বার্থে তথা ইসলামের স্বার্থে এদের প্রতিহত করতে হবে।
(প্রেস বিজ্ঞপ্তি)