স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা সমাধানে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছৈ। সোমবার বিকেল ৪টায় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন তাহিরপুর শাখার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ মডেল কেয়ারটেকার আলী হোসেন’র সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আব্দুল হান্নান, তাহিরপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাও. দ্বীন ইসলাম আজাদী, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রাক প্রাথমিক ও কোরআন শিক্ষার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।