শহরের আফতাব নগর হযরাত খাদিজাতুল কুবরা, রা. ইসলামিয়া বালিকা মাদরাসায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুননাহার বেগম শাহানা রাব্বানী।
তিনি বলেন ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। তাই আমাদেরকে ইসলামে সঠিক শিক্ষা দিতে হবে। মহানবী সঃ মদীনার সনদের মাধ্যমে সকল ধর্মের, বর্ণের মানুষের নাগরিক অধিকার সুপ্রতিষ্ঠিত করেছিলেন।
মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মো. এমদাদুল হক’র সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষা সচিব মাও. মো. মোশারফ হুসাইনের পরিচালনায় বিশেষ অতিথির
বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আলী নূর, কমিটির সদস্য ইসমাইল আলী, মানবাধিকার কর্মী ও নারী নেত্রী সেলিনা আবেদিন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মাদ্রাসার ছাত্রী আমিনা বেগম, ইসলামী সংঙ্গীত পরিবেশন করেন, হাফছা বেগম।
২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি