- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ ইমামদের করণীয় শীর্ষক সভা

সু.খবর রিপোর্ট
সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শহরের পশ্চিম হাজীপাড়া ফাউন্ডেশনের নিজ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. আবু ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সহকারী উপ পরিচালক সাজেদুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার টেইনার আশরাফ উদ্দিন, হিসাব রক্ষক মো.আব্দুল মান্নান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত সমাজ গড়তে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে সন্ত্রাস ও জঙ্গিবাদরা সমাজের শত্রু ও দেশের শত্রু এদেরকে নির্মূল করতে হবে।
বক্তারা আরো বলেন, আমরা ইমামদের কাছে অনুরোধ করে বলছি আপনারা প্রতি শুক্রবারে মসজিদে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরুদ্ধে সবাইকে সচেতন করবেন।
এদিকে বেলা ১১ টায় সুনামগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে সভা অনু্িঠত হয়। সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড অফিসার আব্দুল আওয়াল, ইসলামী ফাউন্ডশন সুনামগঞ্জ সদর উপজেলার মডেল কেয়ারটেকার মুজিবুর রহমান, প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম মাওলানা বদরুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।
দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জে বিকাল ৩ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের এমসি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ফিল্ড অফিসার মাওলানা মোঃ আব্দুল কাইয়ূম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সদস্য সামিউল কবির, উপজেলা ইফার জিসি মাওলানা আসাদুজ্জামান প্রমুখ। সভা শেষে দেশের শান্তি কামনা করে মাওলানা আব্দুর রহীম মোনাজাত পরিচালনা করেন। এসময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।
ধর্মপাশা
ধর্মপাশায় ইমামদের সাথে উপজেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা সমাধানে করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় স্থানীয় গণমিলনায়তনে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মডেল কেয়ার টেকার শাহানুর আলম সিদ্দিকীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া, কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী। পরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রশিক্ষণপ্রাপ্ত শতাধিক ইমাম ও নারী শিক্ষক অংশগ্রহণ করেন।

  • [১]