- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে তাহিরপুর ও বিশ্বম্ভরপুরে ইফা’র র‌্যালি

স্টাফ রিপোর্টার
সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে র‌্যালি ও সভা করেছে তাহিরপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন। সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় থেকে বের হওয়া র‌্যালি উপজেলা পরিষদসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তাহিরপুর বাজারস্থ ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এক সভায় মিলিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের তাহিরপুর উপজেলা ফিল্ড সুপারভাইজার মাও. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার খালেদুর রহমান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মডেল কেয়ার টেকার আব্দুল হান্নান প্রমুখ।
এদিকে বিশ্বম্ভরপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন শাখার উদ্যেগে সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালির পর উপজেলা পরিষদ গনমিলনায়তনে আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাও. খায়রুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ কেয়ার টেকার মাও. ফয়সাল আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) মো. তালুত । বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান, অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মডেল কেয়ার টেকার মাও. ফজলুর হক, উপজেলা ওলামা লীগ সভাপতি মাও. ফজলুর রহমান ও কেয়ার টেকার মাও. আ. রউফ প্রমুখ।

  • [১]