স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের মোল্লাপাড়ায় সন্ধামালতী খেলাঘর আসর গঠিত হয়েছে। শাহিদুর রহমান কে সভাপতি এবং রুমী আক্তার রুশা কে সাধারণ সম্পাদক মনোনিত করে সন্ধ্যামালতী খেলাঘর আসরের ২৩ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক প্রদীপ কুমার পাল।
কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি ইয়ারুন নেছা, সহ সভাপতি জোবায়ের আহমেদ, সহ সাধারণ সম্পাদক আলী আহমদ, সহ সাধারণ সম্পাদক মনসুর আলী, সাংগঠনিক সম্পাদক পিয়েল আহমেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক লাকী বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাছলিমা আক্তার মনি, দপ্তর সম্পাদক রায়হান, অর্থ সম্পাদক শিউলী, ক্রীড়া সম্পাদক ফরহাদ আলম বাবলা, সাহিত্য সম্পাদক দুলাল, সাংস্কৃতিক সম্পাদক বিরাজ উদ্দিন সরকার, চারু ও কারুকলা সম্পাদক ইমা আক্তার, সমাজকল্যাণ সম্পাদক জীবন, বিজ্ঞান ও পরিবেশ সম্পাদক ইয়াছিন, পাঠাগার সম্পাদক বাবুল, সদস্য নাইমা, নীলিমা, নিলয় ও বিজয়।
পরে জেলা খেলাঘরের সহযোগিতায় বেতগঞ্জ বাজারে করোনা প্রতিরোধে জনসচেতনাতা বৃদ্ধির লক্ষ্যে সাধারন মানুষদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।