স্টাফ রিপোর্টার
সপ্নীল-সৌভিক টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। সুনামগঞ্জ ক্রিকেট স্কুলের ব্যবস্থাপনায় এবং সুনামগঞ্জ চেম্বার অব কর্মাসে সহ-সভাপতি সজীব রঞ্জন দাশের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে সপ্নীল-সৌভিক টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। জেলা স্টেডিয়ামে শরু হওয়া উদ্বোধনী খেলায় অংশ নেয় প্রজন্ম ক্রিকেট ক্লাব বনগাঁও বনাম মহা মেডান স্পট্রিং ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর মেয়র আয়ূব বখত জগলুল, সুনামগঞ্জ চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি সজীব রঞ্জন দাশ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পারভেজ আহমেদ চৌধুরী, ক্রিকেট স্কুলের পরিচালক দবির উদ্দিন, ক্রিড়া সংগঠক আমিনুল ইসলাম টিপু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুনিম। অন্যান্যের মধ্যে হিসেবে উপস্থিত পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমেদ রাসেল, জিএম তাশহীজ, চৌধুরী আহমেদ মোস্তফা, জেলা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাবাজ মিয়া প্রমুখ। টুর্নামেন্টে অংশ নিয়েছে ১২টি ক্রিকেট টিম।