- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সফল মৎস্য চাষীদের ধর্মপাশায় পুরস্কার বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় তিন জন সফল মৎস্য চাষীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা মৎস্য কার্যালয় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক। মৎস্য চাষী রাসেল মিয়া, শফিকুল আলম ও নবী হাসানকে একটি করে ছাতা পুরস্কার দেওয়া হয়।

  • [১]