- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সফল সবজি চাষী কৃষক সমরোজ আলী

ছাতক প্রতিনিধি
ছাতকের সফল সবজি চাষী সমরোজ আলীর চলতি শীতকালীন শাক-সবজীর বাম্পার ফলন করেছেন। নিয়মিত পরিচর্যা, উন্নতমানের বীজ, আধুনিক কৃষি প্রযুক্তি ও কৃষি ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণই তাকে বাম্পার ফলনে সহায়তা করেছে বলে তিনি মনে করেন।
চলতি বছর অনেক কৃষকই শাক-সবজীর চাষ করে সফলতা পেলেও সমরোজ আলীর ফলন হয়েছে ঈর্ষণীয়। বোরো ফসল হারিয়ে এখানের কৃষক-কৃষাণীরা আমন ধানের পাশাপাশি রবি শস্য ও শাক-সবজী চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
উপজেলা কৃষি বিভাগ রবি শস্য ও শাক-সবজী চাষাবাদে কৃষকদের পরামর্শে ও প্রশিক্ষণ দিয়েছে। ফলে চলতি মৌসুমে এখানে সবজি চাষ করে অনেকেই আর্থিকভাবে লাভবান হয়েছেন। সদর ইউপির সাবেক ইউপি সদস্য সবজী চাষী সমরোজ আলী তার প্রায় ৫ একর জমিতে লাউ, টমেটো, মুলা, বেগুন, সীম, ক্ষীরা ও ধনিয়া চাষ করেছেন। আগাম আশানুরূপ ফলন উৎপাদন হওয়ায় তিনি আর্থিকভাবে বেশ লাভবান হয়েছেন। ইতিমধ্যেই লাউ, ক্ষীরাসহ শাক-সবজী বিক্রি করে লক্ষাধিক টাকা উপার্জন করতে সক্ষম হয়েছেন। সমরোজ আলী জানান, উপজেলা কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা নিয়ে তিনি সবজি চাষ করে লাভবান হয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক জানান, সবজি চাষে আগ্রহী সকল কৃষকদের পরামর্শ ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। বীজ-সারসহ কৃষি উপকরণ দিয়ে কৃষি বিভাগ তাদের সহযোগিতা করেছে।

  • [১]