- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সবাইকে টিউবওয়েলের পানি ব্যবহার করতে হবে-জনস্বাস্থ্য অধিদপ্তর

স্টাফ রিপোর্টার
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সুধির রঞ্জন ঘোষ বলেছেন,‘ হাওর এলাকায় টিউবওয়েলের মাধ্যমে সব সময় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য আমরা চেষ্টা করব। আমাদের সবগুলো টিউবওয়েল ব্যবহারযোগ্য ও সচল রাখার চেষ্টা করছি। হাওরের দূষিত পানি পান না করে সবাইকে টিউবওয়েলের পানি ব্যবহার করতে হবে। দূষিত পানি পান ও ব্যবহার করলে চর্ম রোগসহ নানা রোগ ব্যাধি হতে পারে। তবে সুনামগঞ্জের হাওর এলাকার স্যানিটেশন ব্যবস্থা এখন ভাল আছে। ’
শুক্রবার দুপুরে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর        
উপজেলার হাওর এলাকার বিভিন্ন গ্রাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
প্রধান প্রকৌশলী আরো বলেন,‘ হাওরের স্যানিটেশন ব্যবস্থা জোরদারের লক্ষ্যে আমাদের লোকজন মাঠ পর্যায়ে কাজ করছে। আমরা পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়ার জন্য ১ লাখ ১২ হাজার ট্যাবলেট সুনামগঞ্জের জন্য মওজুদ করে রেখেছি। জরুরী ভিত্তিতে কোথাও বিশুদ্ধ পানির সংকট দেখা দিলে টিউবওয়েল বসানোর জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। যেখানে স্যানিটেশন অবস্থা ও টিউবওয়েলের প্রয়োজন আমরা সেখানে স্যানিটারী ল্যাট্রিন ও টিউবওয়েল বসানোর উদ্যোগ গ্রহণ করব। ’  
হাওর এলাকার স্যানিটেশন ব্যবস্থা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিলেট বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার হুসেন, বিভাগীয় নির্বাহী প্রকৌশলী এহতেশামুল রাসেল, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান।

  • [১]