সোহেল তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ
পুলিশ সুপার মো. মিজানুর রহমান (বিপিএম) বলেছেন, করোনার এই কঠিন পরিস্থিতে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব মুখে মাস্ক ব্যবহারসহ নিজ নিজ অবস্থান থেকে সচেতনমূলক সবধরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। জীবন তো একটাই। তাই করোনা সতর্কতায় সরকারি যে নির্দেশনাগুলো আছে আমার বিশ্বাস আপনারা মেনে চলছেন এবং চলবেন।
রবিবার সকাল ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জ থানার প্রবেশদ্বারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হার”নুর রশীদ চৌধুরী ও প্রবাসীদের অর্থায়নে করোনা ভাইরাস সংক্রমণ রোধে জীবাণুনাশক টানেল উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন-নবী, সদ্য পদোন্নতি প্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল মাহমুদুূল হাছান চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হার”নুর রশীদ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র গোপ, এসআই আলাউদ্দিন, জহির”ল ইসলাম তালুকদার, আনোয়ার হোসেন,বাবুল হাওলাদার, তারিকুল ইসলাম, মাহবুবুর রহমান চকদার, মনির”জ্জামান, রশিদ উদ্দিন, এএসআই আবুল হাসনাত চৌধুরী, সমীরণ চন্দ্র দেব, নৃপেশ চন্দ্র দেব, আব্দুস শহীদ প্রমুখ।
অন্যদিকে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হার”নুর রশীদ, প্রবাসী ও স্থানীয় সমাজ সেবকদের অর্থায়নে থানার পুলিশের সদস্যদের করোনা ভাইরাস সংক্রমন রোধে থানা ভবনে পানি বিশুদ্ধকরণ ফিল্টার, বিশুদ্ধ পানির পাম্প স্থাপন করা হয়েছে।