বকেয়া বেতন প্রদান এবং উৎসব ভাতা প্রদানের দাবিতে শুক্রবার বিকাল ৪টার সময় স-মিল শ্রমিক সংঘের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি রতœাংকুর দাস জহর,। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল , ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুখেন্দু তালুকদার মিন্টু, যুগ্ম আহ্বায়ক আমির উদ্দিন, আবুল মিয়া, রবিন্দ্র দাস, সুবাস দাস প্রমুখ ।
রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের চলমান ঊর্ধ্বমুখী বাজার আরও চড়া হয়েছে। এতে দেশের সমস্ত শ্রমজীবী ও মেহনতি মানুষ নিদারুণ কষ্টে দিন পার করছে। কিন্তু এর মধ্যে স-মিল শ্রমিকদের রমজান মাসকে কেন্দ্র করে বেতন ও ঈদ বোনাস ছাড়া ছুটির আশঙ্কা রয়েছে।
বক্তারা আরও বলেন, এমনিতেই সারা বছর চাকরির অনিশ্চয়তা, সময়মতো বেতন না পাওয়া, অতিরিক্ত কর্মঘণ্টা, আইন অনুযায়ী পাওনা পরিশোধ না করে চাকরিচ্যুত করা, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও থাকা খাওয়ার সুব্যবস্থা না থাকা এবং শারীরিক ও মানসিক নির্যাতনসহ নানান রকম সমস্যা-সংকট নিয়ে স-মিল শ্রমিকদের জীবন-জীবিকা চালাতে হয়। এ অবস্থায় সকল বকেয়া মজুরি পরিশোধ, উৎসব বোনাস ও সবেতনে ছুটি প্রদানের জন্য মালিকদের প্রতি আহ্বান জানান তারা।
প্রেসবিজ্ঞপ্তি