হাসান শাহরিয়ার
এদেশের হিন্দু পুণ্যার্থীদের মধ্যে একটি কথা চালু আছে : ‘সব তীর্থে বার বার পণাতীর্থে একবার’। অর্থাৎ পণাতীর্থ এমনি এক স্থান যেখানে কায়মনোবাক্যে একবার ¯œান করলেই অতীতের সব পাপ স্খলন হয়, অর্জন করা যায় অশেষ পুণ্য এবং ঈশ্বরের আশীর্বাদ। অন্য তীর্থের মতো সেখানে বার বার ¯œান করার প্রয়োজন নেই। প্রতি বছর চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে (গৌর পূর্ণিমার পরের ত্রয়োদশী) হাজার হাজার হিন্দু নরনারী ও শিশু ¯্রােতস্বিনী যাদুকাটা নদীর স্বচ্ছ নীল পানিতে পণাতীর্থ বা বারুণী ¯œান করে কলুষমুক্ত হন এবং ঈশ্বরের কৃপা লাভ করেন। তাদের বিশ্বাস, পণাতীর্থ ¯œানের মাধ্যমে মনোবাঞ্ছা পূর্ণ হয়। এ উপলক্ষে আকর্ষণীয় এক মেলাও বসে। ঠিক ঐ সময়েই অদূরে সীমান্তবর্তী লাউড়েরগড়ে অনুষ্ঠিত হয় হযরত শাহজালাল (র.)-এর সঙ্গী হযরত শাহ আরেফিন (র.)-এর বার্ষিক ওরস। প্রকৃতপক্ষে হযরত শাহ আরেফিন (র.)-এর হুজরা বা মোকাম সীমান্তের ওপারে এক পাহাড়ের চূড়ায় অবস্থিত হলেও দেশের বিভিন্ন স্থান থেকে অগণিত মুসলমান নরনারী ওরসে শরিক হন এবং দূর থেকে এই দরবেশের মোকাম জিয়ারত করেন। বাংলাদেশ অংশের সমতলে নির্মিত হয়েছে মসজিদ ও মাদ্রাসা। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীদের উদারতায় এই সময়ে বিনা বাধায় ভারত থেকে হিন্দুরা আসেন পণাতীর্থে আর বাংলাদেশ থেকে মুসলমানগণ যান হযরত শাহ আরেফিন (র.)-এর মোকামে। হিন্দুরা মুসলমানদের বাড়িতে থাকেন, মুসলমানরা হিন্দুদের আতিথেয়তা গ্রহণ করেন। চৈত্রমাসে এই এলাকা হিন্দু ও মুসলমানদের এক মহা মিলনমেলায় পরিণত হয়। গত পাঁচ শ’ বছর ধরে এই অলিখিত ধারা যেমন অব্যাহত আছে তেমনি বিদ্যমান রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি। এই সুদীর্ঘ সময়ে একদিনের জন্যও দুই ধর্মালন্বীদের মধ্যে কোনো বিরোধ দেখা দেয়নি। এ এক বিরল ঘটনা।
বাংলাদেশ সীমান্তের শেষপ্রান্তে খাসিয়া পাহাড়ের পাদদেশে বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার লাউড় পরগণা দিয়ে অতিবাহিত হয়েছে ¯্রােতস্বিনী যাদুকাটা নদী। এর পূর্ব পাড়ে রয়েছে লাউড়েরগড়, রাজার গাঁও ও বিন্নাকুলি এবং পশ্চিম পাড়ে আছে দৃষ্টিনন্দন বারিকের টিলা, ঘাগটিয়া, গড়কাটি, ঘাগড়া প্রভৃতি গ্রাম। পণাতীর্থ থেকে আধ মাইল দূরে বিন্নাকুলি গ্রামে আমার পূর্বপুরুষদের আবাসস্থল। আমার জন্মস্থান বিন্নাকুলি না হলেও ছেলেবেলায় মার সঙ্গে আমার ভাই অ্যাডভোকেট ও কলামিস্ট হোসেন তওফিক চৌধুরী ও আমি বহুবার সেখানে গিয়েছি। পণাতীর্থ ¯œান, বারুণীর মেলা কিংবা হযরত শাহ আরেফিন (র.)-এর ওরসে আমাদের যাওয়া হয়ে উঠেনি। তবে মুরব্বিদের কাছ থেকে এই মিলনমেলা সম্পর্কে অনেক কিছু শুনেছি। শতাব্দির পর শতাব্দি ধরে হিন্দু-মুসলমানেরা প্রতি বছর সেখানে উৎসবের আয়োজন করছেন। উভয় ধর্মের আবালবৃদ্ধবণিতার সমাগমে স্থানটি প্রাণবন্ত ও মুখর হয়ে ওঠে।
বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী শ্রী চৈতন্য দেবের (১৪৮৫-১৫৩৩) শীর্ষস্থানীয় সহচরদের অন্যতম শ্রী শ্রী অদ্বৈতাচার্য মহাপ্রভুর (১৪৩৪-১৫৫৮) সাধনার ফলেই সেখানে সাত তীর্থের সমাগম হয়েছিল বলে হিন্দুদের বিশ্বাস। শ্রী শ্রী চৈতন্য দেবের পূর্বপুরুষ সিলেট জেলার ঢাকা দক্ষিণের অধিবাসী ছিলেন। তিনি দুইবার পিতৃভূমি দর্শন করেন (হযরত শাহজালাল ও সিলেটের ইতিহাস, ১৯৮৮)। শ্রী শ্রী অদ্বৈতাচার্য লাউড়ের রাজা দিব্য সিংহের মন্ত্রী কুবের আচার্যের পুত্র ছিলেন। তাঁর জন্ম লাউড়ের নবগ্রামে। লাউড়েরগড় ও রাজার গাঁয়ের মধ্যবর্তী এই গ্রাম এবং শ্রী শ্রী অদ্বৈতাচার্যের আশ্রমটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে এই নদীভাঙ্গনের শিকার হয়েছে বিন্নাকুলি ও লাউড়েরগড় বাজার এবং রাজার গাঁও, ঘাগড়া ও গড়কাটি গ্রাম। শ্রী শ্রী অদ্বৈতাচার্যের পিতৃপ্রদত্ত নাম কমলাক্ষ। তিনি নবদ্বীপে শিক্ষালাভ ও শান্তিপুরে অধ্যাপনা করেন। বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর তাঁর নাম দেওয়া হয় অদ্বৈত। পনের শতকে তিনি ‘চৈতন্যবিষয়ক পদ’ রচনার সূত্রপাত করেন। তিনি বৈষ্ণব সাহিত্যে শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভু হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। লাউড়ের রাজা স্বয়ং তাঁর শিষ্যত্ব গ্রহণ করে ‘লাউড়ের কৃষ্ণদাশ’ হন।(তাহিরপুর জেলার ইতিহাস ও ঐতিহ্য, ২০১৪)।
তরফ বিজয়ের সময় হযরত শাহ আরেফিন (র.) হযরত শাহজালাল (র,)-এর সিপাহসালার সৈয়দ নাসিরুদ্দিন (র.)-এর সঙ্গী ছিলেন। তিনি হবিগঞ্জের দিনারপুর সদরঘাটে কিছুদিন অবস্থান করেন। তাঁর অনেক অলৌকিক ঘটনা এখনও সেখানকার লোকের মুখে মুখে প্রচারিত হয়। তাঁর স্মরণে প্রতি বছর ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার সেখানে এক মেলা ও ওরসের আয়োজন করা হয়। তিনি লাউড়েরগড় যাওয়ার সময় বর্তমান সুনামগঞ্জের যে স্থানে রাত্রিযাপন করেছিলেন সে স্থান পরবর্তী সময়ে আরফিন নগর নামে অভিহিত হয় বলে জনশ্রুতি রয়েছে। পরে তিনি লাউড়েরগড় গ্রামের কাছে খাসিয়া পাহাড়ের চূড়ায় আস্তানা গাড়েন এবং তদানীন্তন লাউড় রাজ্যে ইসলাম প্রচারে বিশেষ ভূমিকা পালন করেন। লাউড় অঞ্চলের লোকেরা এই সাধু পুরুষের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। প্রতি বছর পণাতীর্থ মেলার তারিখের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁর ওরস পালিত হয়। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি ও বাঙালি ভক্তরা তাঁর স্মৃতিবিজড়িত লাউড়েরগড় সীমান্তে সমবেত হন।
সব ধর্মেই অলৌকিক ঘটনাবলীর বর্ণনা রয়েছে। পণাতীর্থ সম্পর্কেও এমনি একটি ঘটনার কথা সর্বজনবিদিত। শ্রী শ্রী অদ্বৈতাচার্যের শিষ্য ইশান নাগরের জন্ম লাউড়ের নবগ্রামে। তিনি মহাপ্রভুর জীবনী রচনা করেন ১৫৬৮ সালে। বাংলা ভাষায় রচিত ইশান নাগরের এই গ্রন্থের নাম ‘অদ্বৈত প্রকাশ’। ১৮৯৭ সালে কলকাতার অমৃতবাজার পত্রিকার কার্যালয় থেকে ২২ অধ্যায়ে সমাপ্ত এই গ্রন্থটি প্রকাশিত হয়।(তাহিরপুর জেলার ইতিহাস ও ঐতিহ্য, ২০১৪)। বাংলাদেশের মাগুরা থেকে বাংলা ভাষায় অমৃতবাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয়১৮৬৮ সালে। ১৮৭১ সালে তা কলকাতায় স্থানান্তরিত হয়। ১৮৭৮ সালে ভারতের ভাইসরয় লর্ড লিটন বাংলা পত্রিকার ওপর কড়া বিধিনিষেধ আরোপ করলে এক রাতের মধ্যেই অমৃতবাজার পত্রিকা ইংরেজি ভাষায় প্রকাশিত হতে শুরু করে।সমালোচকদের মতে, ‘চৈতন্যচরিত’ গ্রন্থাবলীর পরেই মধ্যযুগের সাহিত্যে ‘অদ্বৈত প্রকাশ’ একটি উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ।
ইশান নাগর তাঁর এই কালজয়ী গ্রন্থে পণাতীর্থের উৎপত্তি বর্ণনা করেছেন। অৗদ্বত প্রভু বা কমলাক্ষের বয়স যখন সাত বছর তখন তাঁর মা লাভা দেবী এক অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি দেখেন তিনি নানা তীর্থজলে ¯œান করছেন। রাতের শেষ প্রহরের স্বপ্ন সঠিক হয় বলে সবাই বিশ্বাস করতো। তবু ভোরে লাভা দেবী এ স্বপ্ন নিয়ে চিন্তা করে বিমর্ষ হলে কমলাক্ষ তার কারণ জানতে চান। তিনি স্বপ্নের কথা তাকে খুলে বললে বালক কমলাক্ষ পণ বা প্রতিজ্ঞা করলেন সেখানেই সব তীর্থের আবির্ভাব ঘটাবেন। ইশান নাগর লিখেছেন,‘প্রভু কহে আজি নিশায় আসিবে সর্ব্বতীর্থ; /কালি ¯œান করি সিদ্ধ করিও সর্ব্বার্থ।/ নাভা কহে এই কথা কে করে প্রত্যয়; / প্রভু কহে এই কথা সত্য সত্য হয়। / তবে নিশাকালে প্রভু করিয়া মনন, / যোগে তীর্থগণে তবে কৈলা আকর্ষণ। / যৈছে লৌহগতি অয়স্কান্ত আকর্ষণে; / তৈছে তীর্থগণ আইলা ঈশ্বর স্মরণে। / মূর্ত্তিমতি শ্রীযমুনা গঙ্গা আদি তীর্থ, / প্রভুরে পূজিয়া সবে হইলা কৃতার্থ।’ / ‘প্রভু কৈল মধূকৃষ্ণ ত্রয়োদশী যোগে, / সকলে আসিয়া পণ কর মোর আগে। / তীর্থগণ কহে মোর সত্য লৈু পণ, / তব শ্রীমুখের আজ্ঞা না হবে লঙ্ঘন। / তদবধি পণাতীর্থ হৈল তার নাম। / গণাবাহনে সিদ্ধ হয় মনস্কাম’।(অদ্বৈত প্রকাশ দ্বিতীয় অধ্যায়)।অর্থাৎ মনঃশক্তির অসীম প্রভাব ও অসাধারণ যোগবল শক্তির বলে অদ্বৈতাচার্য তীর্থদের লাউড়ের এক ক্ষুদ্র শৈলের উপর নিয়ে এলেন। ঐ শৈলখ-ের একটি ঝরণা তীর্থবারি পরিপূরিত হয়ে ঝর ঝর করে পড়তে লাগলো। অদ্বৈত জননী সেখানে ¯œান করে পরিতৃপ্তা হলেন। (শ্রীহট্টের ইতিহাস পূর্বাংশ, ১৯১০/২০০৪)।ইশান নাগর আরও লিখেছেন, ‘প্রভু কহেÑ দেখ মাতা সদা জল ঝরে, /শঙ্খ আদিধ্বনি কৈলে বহুজল পড়ে।’ / ‘আশ্চর্য্য দেখিয়া মাতা নমস্কার কৈলা; /ভক্তি করি ¯œান করি দানাদিক সমাপিলা। / তদবধি পণাতীর্থ হইল বিখ্যাত। /বারণী যোগেতে ¯œান বহু ফলপ্রদ’।(অদ্বৈত প্রকাশ দ্বিতীয় অধ্যায়)।পাঁচ শ’ বছর আগে এই ঘটনা ঘটে। অদ্বৈতের মতো তীর্থরাও ‘পণ’ করেছিলেন প্রতি বারুণীতেই সেখানে তাদের আবির্ভাব ঘটবে। এই ‘পণ’ শব্দ থেকেই পণাতীর্থের নাম হয়েছে। (শ্রীহট্টের ইতিবৃত্ত পূর্বাংশ, ১৯১০)্। হিন্দুদের বিশ্বাস তীর্থরা তাদের পণ ভঙ্গ করেননি এবং পৃথিবীর শেষদিন পর্যন্ত বারুণীতে তারা সেখানে আসবেন। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বারুণীর সময় পণাতীর্থ ¯œানের লক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদের যে বিরাট সমাবেশ ঘটে তা আসাম ডিস্ট্রিক্ট গেজেটিয়ারেও লিপিবদ্ধ করা হয়েছে।
শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মস্থান নবগ্রামের অবস্থান ছিল রেঙ্গুয়া নদীর তীরে।(শ্রীহট্টের ইতিবৃত্ত পূর্বাংশ, ১৯১০/২০০৪)্। এলাকার বয়োজ্যেষ্ঠরা বলেন, এই নদীর নাম ছিল রেনুকা এবং তখন তা লাউড়ের গড়, নবগ্রাম, রাজার গাঁও ও বিন্নাকুলি গ্রামের পূবদিকে প্রবাহিত হতো। পরবর্তীকালে এই নদীটির দিক পরিবর্তন হয় এবং তা যাদুকাটা নামধারণ করে। নদীটি খাসিয়া পাহাড় থেকে নেমে এসেছে। সেখানে তার নাম খিনচিয়াং বা পণাতীর্থ। যাদুকাটা লাউড়ের গড়, রাজার গাঁও ও বিন্নাকুলির পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়ে দুই ভাগে বিভক্ত হয়েছে। একটি যোগ দিয়েছে বৌলাইয়ে, অপরটি পাটলাইয়ে এবং কিছুদূর গিয়ে পিয়াইনে। দুইটি শাখাই কংস নদীতে মিশে অবশেষে সুরমায় যোগ দিয়েছে। (দ্য ইমপেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া, ১৯০৮)। বাংলাদেশের নদী বিশেষজ্ঞরা বলেন, যাদুকাটা রক্তির সঙ্গে মিশে সুরমায় মিলিত হয়েছে। শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর ভক্তদের আপ্রাণ চেষ্টায় নবগ্রামের হদিস পাওয়া যায়, আবিষ্কৃত হয় তাঁর বাড়ির ধ্বংসাবশেষ। কিন্তু গ্রামটি তখন নদীর অতল তরৈ তলিয়ে গেছে। রেঙ্গুয়া বা রেনুকা নদীর ভাঙ্গনেই তাহিরপুরের মানচিত্র থেকে নবগ্রাম বিলুপ্ত হয়েছে। যাহোক, তাঁর স্মৃতি রক্ষার জন্য ভক্তরা ১৮৯৮ সালে রাজার গাঁয়ে ‘ শ্রী শ্রী অদ্বৈতের আখড়া’ স্থাপন করেন। বারুণীর সময় সেখানে অনেক লোক সমাগম হয়। যাদুকাটা নদীর পশ্চিম তীরে গড়কাটিতে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাশনেস বা ‘ইসকন’ একটি বিশাল মন্দির নির্মাণ করেছে। পনের জন সেবায়েত দিবানিশী মন্দিরে নিয়োজিত আছেন। ‘ইসকন’ পূণ্যার্থদেরে খিচুড়ি প্রসাদে আপ্যায়িত করে; ধর্মীয় পুস্তক বিতরণ এবং হরিণাম কীর্তনের আয়োজন করে। যে সব উল্লেখযোগ্য ব্যক্তি এই পণাতীর্থে ¯œান করেছেন তাদের মধ্যে রয়েছেন জয়পতাকা স্বামী মহারাজ, শুভাগা স্বামী মহারাজ, ভক্তিচারু মহারাজ, প্রভাবিষ্ণু স্বামী মহারাজ, ভক্তিবিকাশ স্বামী মহারাজ, মহাবিষ্ণু স্বামী মহারাজ, পরমগতি স্বামী মহারাজ ও ভক্তিসিদ্ধান্ত স্বামী মহারাজ।
এক সময়ে লাউড় একটি রাজ্য ছিল, কিন্তু কালের বিবর্তনে রাজ্যটি ধ্বংস হয়ে যায়। লাউড় অঞ্চলে অনেক জ্ঞাণীগুণীর জন্ম হয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ কয়েকজন হলেন রাজা দিব্য সিংহ, সঞ্জয় লাউড়, কুবের আচার্য, শ্রী শ্রী অদ্বৈত আচার্য, ইশান নাগর, হরিচরণ দাস, ভবানী দাস, রমনীমোহন গোস্বামী, হাজী মকবুল পুরকায়স্থ, কালীচরণ মুচি এমএলএ, গোবিন্দচন্দ্র পুরকায়স্থ, মকবুল হোসেন চৌধুরী, এডভোকেট রেবতীমোহন দাস, ইকবাল হোসেন চৌধুরী, হাজী জয়নাল আবেদীন, আব্দুজ জহুর, ফখরুদ্দিন আহমদ, মৌলানা নেছার আহমদ, আলহাজ্ব জয়নাল আবেদীন, হোসেন তওফিক চৌধুরী, শামস-ই-তাবরিজ, ডা. শামসুল হুদা, ড. আব্দুল্লাহ আবু সাঈদ, ব্যাংকার ইশফাক হোসেন চৌধুরী, ইঞ্জিনিয়ার ইসরার হোসেন চৌধুরী বাবু, ঘাগটিয়ার কবি, শিক্ষানুরাগী ও সংগঠক কাশ্মির রেজা প্রমুখ। পনের শতকের কবি সঞ্জয় লাউড় বাংলায় মহাভারতের অনুবাদ করেন। পনের শতকে ‘অদ্বৈত মঙ্গল’ রচনা করে হরিচরণ দাস খ্যাতি অর্জন করেন। সতের শতকে ভবানী দাস লাউড়ের রাজা জয়চন্দ্র সিংহের সভাকবি ছিলেন। নবগ্রামের রমনীমোহন গোস্বামী একজন প্রাবন্ধিক ছিলেন। মোল্লাপাড়ার জমিদার হাজী মকবুল পুরকায়স্থ (মিয়া সাহেব) অত্যন্ত দানশীল ব্যক্তি ছিলেন। তিনি সুনামগঞ্জ এইচএমপি (হাজী মকবুল পুরকায়স্থ) হাইস্কুলের প্রতিষ্ঠাতা। বাদাঘাটের গোবিন্দ চন্দ্র পুরকায়স্থ একজন বিখ্যাত ভূস্বামী ছিলেন। বালিজুরির নোয়াহাট গ্রামের হরিজন কালীচরণ মুচি আসাম ব্যবস্থাপক সভার সদস্য (এমএলএ) নির্বাচিত হয়েছিলেন। বিন্নাকুলির মকবুল হোসেন চৌধুরী ছিলেন সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ। তিনি আসাম ব্যবস্থাপক সভার সদস্য (এমএলএ) এবং সিলেট থেকে ‘যুগবাণী’, ‘যুগভেরী ও ‘সিলেট পত্রিকা’ এবং কলকাতার ‘দৈনিক সোলতান’ পত্রিকার সম্পাদক ছিলেন। রেবতীমোহন দাস একজন খ্যাতনামা এডভোকেট ছিলেন। বিন্নাকুলির ইকবাল হোসেন চৌধুরী জেলা ও দায়রা জজ ছিলেন। একই গ্রামের হাজী জয়নাল আবেদীন শতাধিক বাঘ শিকার করেছিলেন। বর্তমানে বাঘ শিকার নিষিদ্ধ, কিন্তু তখন বাঘ শিকারীকে পুরস্কৃত করা হতো। ঐ গ্রামেরই রাজনীতিবিদ আব্দুজ জহুর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জনসেবায় তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জের সুরমা ব্রিজটির নাম দেওয়া হয়েছে ‘আব্দুজ জহুর সেতু’। সোহালার আলহাজ্ব জয়নাল আবেদীন তাহিরপুরে জয়নাল আবেদীন কলেজ ও বাদাঘাটে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বাদাঘাট কলজের জন্য ১০ কেদার ভূমি দান করেন মোল্লাপাড়ার জমিদার হাজী মকবুল পুরকায়স্থর একমাত্র পুত্র আলহাজ্ব গোলাম রব্বানী পুরকায়স্থ (মালু মিয়া)। সুনামগঞ্জ বারের সিনিয়র এডভোকেট বিন্নাকুলির হোসেন তওফিক চৌধুরী একজন কলামিস্ট। তিনি অধুনালুপ্ত দৈনিক ‘পূর্বদেশ’ পত্রিকার সিনিয়র রিপোর্টার ছিলেন। ঘাগটিয়ার শামস-ই-তাবরিজ একজন সিনিয়র সরকারি কর্মকর্তা ছিলেন। তাঁর ভাই ডা. শামসুল হুদা একজন সফল স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তিনি লন্ডনে থাকেন। বিন্নাকুলির ড. আব্দুল্লাহ আবু সাঈদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রধান। তিনি সৌদি আরবে উচ্চশিক্ষা লাভ করেছেন। ইশফাক হোসেন চৌধুরী অগ্রণী ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা ছিলেন। তাঁর ভাই ইঞ্জিনিয়ার ইসরার হোসেন চৌধুরী বাবু কানাডা প্রবাসী।
বাংলাদেশের আকর্ষণীয় তথা মনভুলানো নদীগুলোর মধ্যে যাদুকাটা শীর্ষস্থানীয়। এর পানি এতই স্বচ্ছ যে, খালি চোখে ময়লা বা আবর্জনাবিহীন নদীর তলদেশ দেখা যায়। শতাধিক বছর আগে অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি লাউড়ের এই এলাকা সম্পর্কে লিখেছেন : ‘এই স্থান প্রকৃতির এক রম্য নিকেতন। নীলায়ত পর্বত, চঞ্চল নির্ঝরিণী, সুজল হ্রদ বা কু- এবং শ্যামল কাননশোভা বড়ই প্রণারাম। এ স্থানে গেলে স্থান মাহাত্ম্যে মন কোনো অজানিত দেশে যেন চলিয়া যায়, মনে বাঁধ যেন ভাঙ্গিয়া যায়, মনে স্বভাবতই ভগবৎ ভক্তির উদয় হয়। অধিক বলিয়া প্রয়োজন নাই, লাউড়ের বিবরণ প্রসঙ্গে জনৈক সম্ভ্রান্ত মুসলমান লেখক লিখিয়া পাঠাইয়াছেন : ‘এ স্থানে প্রকৃতির শান্তিময়ী কান্তি অবলোকনে আত্মহারা হইতে হয়, এ স্থানে আত্মীয়বিয়োগ ও অপ্রিয় সংযোগজনিত সংসারের জ্বালাযন্ত্রণা মনে থাকে না।’ (শ্রীহট্টের ইতিবৃত্ত পূর্বাংশ, ১৯১০/২০০৪)্। যাদুকাটা নদী দিয়ে ভারত থেকে নেমে আসে চুনা পাথর, সিলিকা বালু, নুড়ি পাথর ও কাঠ। এই নদীর তীরেই রয়েছে শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর আখড়া, পণাতীর্থ ও দেড় শ’ ফিট উঁচু বারিকের টিলা। এই টিলায় রয়েছে সীমান্ত পিলার। এর পেছনে রয়েছে অত্যান্ত মনোরম স্থানে স্থাপিত একটি গির্জা। এর পাশ দিয়ে একটি সরু পায়ে চলার পথ গিয়ে শেষ হয়েছে গারো পল্লীতে। এরপরই বড়ছড়া পাথর খনি। ট্যাকেরঘাট এলাকার মাটির নিচে রয়েছে গ্যাস, কয়লা, ইউরেনিয়াম ও চুনা পাথর। হিজলÑকরচের অপূর্ব সমাহার দৃষ্টিনন্দন টাঙ্গুয়ার বা টেঙ্গুয়ার হাওর বিভিন্ন প্রজাতির মাছ ও সাইবেরীয় পাখির অভয়াশ্রম। হলহলিয়ায় রয়েছে ষোড়ক শতকের রাজা বিজয় সিংহের রাজবাড়ির ধ্বংসাবশেষ। সুনামগঞ্জে সুরমা নদীতে আব্দুজ জহুর সেতু নির্মানের পর যোগাযোগ সহজ হয়েছে। উদ্যোগ নিলে সহজেই সেখানে গড়ে উঠতে পারে মৎস্য প্রক্রিয়াজাত কারখানা, সিমেন্ট ফ্যাক্টরি, সিলিকা বালুর তৈরি গ্লাস ফ্যাক্টরি ও কোল্ড স্টোরেজ বা হিমাগার ইত্যাদি এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।
হাসান শাহরিয়ার : প্রবীণ সাংবাদিক, কলাম লেখক ও বিশ্লেষক; কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ইমেরিটাস।