স্টাফ রিপোর্টার
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মতবিনিময় সভার শুরুতেই দর্শক সারি থেকে বক্তব্য রাখার সময় একাধিকবার মাইকে বিভ্রাট দেখা দিয়েছিল। বেশ কয়েকজন বক্তার বক্তব্য স্পষ্ট করে শুনা যায়নি। এসময় মাইক বদল করলেও সমাধান হয়নি। পরে অবশ্য মাইক বিভ্রাট দূর হয়েছিল।
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক কামরুজ্জামান চৌধুরীর বক্তব্যের সময় মাইকে বার বার সমস্যা দেখা দিয়েছিল। তাদের পুরো বক্তব্য সভায় উপস্থিত সবাই ভাল করে শুনতে পাননি।