স্টাফ রিপোর্টার
‘বিএনপি জামাত জোটের পৃষ্ঠপোষকতায় জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্যই ২১ আগস্টে গ্রেনেড হামলা করা হয়েছিল। এরা আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল, এই দিন আসলেই আওয়ামী লীগসহ দেশবাসী আইভি রহমানসহ ঐ দিনের নির্মমতায় যারা শাহাদত বরণ করেছিলেন তাদের সকলকে স্মরণ করে। এই হামলায় দেশের মানুষের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহত হয়েছিলেন। আওয়ামী লীগের আরো অনেকে আহত হয়েছিলেন, তারা এখনো শারিরীক ব্যাথা ও কষ্ট নিয়ে বেঁচে আছেন। এমন বর্বরতম ঘটনার সঙ্গে জড়িতদের কোনভাবেই ক্ষমা করা যায় না’।
রবিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আ্যাড.আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-মৌলভীবাজারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা, প্রধান বক্তা ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। এছাড়াও বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ, অ্যাড. নান্টু রায়, অ্যাড. হায়দার চৌধুরী লিটন, অ্যাড.শায়েক আহমেদ, অ্যাড.শফিকুল আলম, মোবারক হোসেন, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, করুণা সিন্ধু চৌধুরী বাবুল, পৌর আওয়ামী লীগের (জাফরান-মলয় সমর্থক অংশের) সভাপতি অ্যাড. এবিএম জাফরান কুসুম, সাবেক ছাত্রনেতা শাহ্ আবু নাসের, সাবেক ছাত্রনেতা অ্যাড. আব্দুল আজাদ রোমান, অ্যাড. হাসান মাহবুব সাদী, সদর উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক মুহিবুর রহমান মুহিব, জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণ, সহসভাপতি সুব্রত সরকার, যুগ্ম সাধারণ রাসেল আহমদ, সৈনিক লীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আহবায়ক নুর মোহাম্মদ সুজন, যুব মহিলা লীগের আহ্বায়ক সাঞ্জিদা নাসরিন ডায়না প্রমুখ। এসময় মঞ্চে ছিলেন দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
বক্তারা আরো বলেন, ‘আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। এই মাসের ২১ আগস্টে আবার বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনাকে হত্যারও ষড়যন্ত্র হয়েছিল। আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজের জীবন দিয়ে নেত্রীকে বাঁচিয়েছে। দেশের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে কোন ষড়যন্ত্রকেই সফল হতে দেবে না’।
আলোচনা সভার শুরুতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উদ্যোগে ‘বঙ্গবন্ধু’র স্মরণে প্রকাশিত সংকলনের মোড়ক উন্মচ্চন করা হয়।
পৌর অওয়ামী লীগ
২১শে আগস্ট গ্রেনেড হামলায় শহীদ স্মরণে আলোচনা সভা করেছে পৌর আওয়ামী লীগের (বিকাশ-সাজিদুর সমর্থক অংশ) ।
রবিবার বিকেল ৫ টায় পৌরচত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখ্ত জগলল। পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হাদি তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শওকতুল ইসলাম শওকতের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা অ্যাড. চান মিয়া, অ্যাড.নজরুল ইসলাম, অ্যাড.শুকুর আলী, বিজয় তালুকদার বিজু প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাড.আব্দুল ওয়াদুদ, অ্যাড. আলমনূর হীরা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা ঝন্টু তালুকদার প্রমুখ। এসময় মঞ্চে ছিলেন আরমানুল সিদ্দিক মান্না।
জেলা যুবলীগ
এদিকে জেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে স্টেশন রোডের রমিজ বিপণীর আওয়ামী লীগ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের যুগ্মআহবায়ক খন্দকার মঞ্জুর আহমেদের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য অ্যাড. রওনক আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. কল্লোল তালুকদার চপল, সদর উপজেলা যুবলীগের আহবায়ক শাহাব উদ্দিন, যুগ্ম আহবায়ক এহসানুল হক উজ্জ্বল, সদর উপজেলা যুবলীগের সদস্য জেবুল আহমদ, গিয়াস উদ্দিন, বকুল তালুকদার, পিন্টু বণিক, রাসেল আহমেদ, কাওছার আহমেদ, ফয়সল আহমদ, শিমুল আহমেদ, সোহেল বখত, আনোয়ার হোসেন, রায়হান আহমদ, সুনামগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর আবাবিল নূর, যুগ্ম আহবায়ক দীপ্ত তালুকদার টিটু, দেবাশীষ দাস গুপ্ত বাপ্পী, সদস্য সৈয়দ ইমন, হাছানুজ্জামান ইস্পাহানী, জামালগঞ্জ উপজেলা যুবলীগ নেতা ইকবাল আল আজাদ প্রমুখ।
জেলা কৃষকলীগ
পুরাতন শিল্পকলা একাডেমীতে জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান কাদিরের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সেরুল আহমেদ, সহ-আইন সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বাউল শাহজাহান, সাধারণ সম্পাদক অরুন তালুকদার, মতিউর রহমান কলেজের অধ্যক্ষ অনিশ তালুকদার বাপ্পু, সদর কৃষক লীগের সহ-সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, কৃষক লীগ নেতা হীরা তালুকদার, আমির উদ্দিন, আব্দুল গনি পাঠান, মনু মিয়া, রিয়াজ উদ্দিন, নানু মিয়া সহ জেলা ও উপজেলা কৃষকলীগ নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি
জেলা ছাত্রলীগ
শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকেল শহরে পুরাতন বাসস্টেশন এলাকা থেকে মিছিল বের করে আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্টে) সমাবেশে মিলিত হয় ছাত্র লীগের নেতা কর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণ, সহসভাপতি সুব্রত সরকার, সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবীর পাপন, যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী, পৌর ছাত্র লীগের নেতা দূর্জয় দত্ত পুরকায়স্থ, সোহেল আহমদ, অনিক রঞ্জন দাস, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আহসানুজ্জামান স্বপন।
অপরদিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দোয়া ও আলোচনাসভা করেছে জেলা স্বেচ্ছা সেবকলীগ।