- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সমাপ্তি টানলে শুধু তুমি

আলী সিদ্দিক
মাঘের আকাশে শ্রাবণের মেঘ
এক বৃষ্টির ভেজা শুকাতে না শুকাতেই
                            আবার বৃষ্টি
আবারও ভিজল আমার শহর!
 
শব্দহীন ভাঙন টের পেল না প্রকৃতি
হৈচৈ নেই শুধু ভেজা আমেজ।
 
কেউ কষ্টকাব্যের শব্দ ধার দেবে?
 
আমার অভিধানের পাতাগুলো ধূলিধূসর
আমার বাম পাঁজর
আঘাত ছাড়াই ভাঙছে নাকি আঘাতে
                          টের পাচ্ছি না।
 
আজকের দিনটা খুবই বিবর্ণ
রোদের তীব্র আলো তবু
ধোঁয়ায় ছেয়ে আছে শহর
অসমাপ্ত, সবই অসমাপ্ত!
সমাপ্তি টানলে শুধু তুমি!

  • [১]