দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের সমুজ আলী স্কুল ও কলেজের শিক্ষক নিবারন চন্দ্র তালুকদারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে স্কুল ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি হারুন-অর-রশিদের সভাপতিত্বে কলেজের প্রভাষক রুকনুজ্জামানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক দোয়ারাবাজার সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, বোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল।