- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর শাস্তি দিতে হবে

স্টাফ রিপোর্টার
দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়, বাড়িতে হামলার প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের সামনে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাস’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএমএ সভাপতি ডা. আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক ডা. এম নূরুল ইসলাম, সদর হাসপাতালের পরিচালক ডা. আনিসুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহবুবুর রহমান স্বপন, জুনিয়র কনসালটেন্ট ডা. বিষ্ণু প্রসাদ চন্দ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌমিত্র চক্রবর্তী, ডা. স্বাধীন কুমার দাস, ডা. মধুসূদন ধর।
মানববন্ধনে বক্তার বলেন, দুর্গাপূজায় মূর্তি ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচার করতে হবে। সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতন, অত্যাচার যারা করেছে তাদের কঠোর শাস্তি দিতে হবে। কুমিল্লায় পূজা ম-পে হামলার পরে একে একে বাংলাদেশের বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা ম-পে হামলা চালিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য যারা এই অপকর্ম করেছে, তাদের কাউকে রেহাই দেওয়া যাবে না। এই দেশকে নিয়ে যারা চক্রান্ত করছে, সেই অপশক্তিকে মাথা তুলতে দেওয়া যাবে না। আমাদের সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ডা. সালেহ আহমেদ আলমগীর, ডা. জসীম উদ্দিন শরীফি, ডা. দেলোয়ার হোসেন, ডা. লিপিকা দাস, ডা. শ্যামল চন্দ্র বর্মন, ডা. জিয়াউর রহমান, ডা. আশুতোষ সিংহ, ডা. মাহবুবুর রহমান রকি, ডা. মানস তালুকদার, ডা. কামরুল হাসান, ডা. অভিক দাস চৌধুরী, ডা. সায়েম রেজা, ডা. আখতারুজ্জামান আখন্দ, ডা. এনামুক হক, ডা. ইসরাত জাহান সোনিয়া, ডা. বদিউল আলম, ডা. আল আমিন শাওন, ডা. অরুনিমা দাস প্রমুখ।

  • [১]