- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সম্মেলন উপলক্ষে ছাত্রলীগের মিছিল

স্টাফ রিপোর্টার
আগামী ১১ই মার্চ জেলা ছাত্রলীগের সম্মেলনকে সামনে রেখে শহরে শুভেচ্ছা মিছিল বের করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি উকিল পাড়া থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উকিলপাড়ায় এসে সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রলীগের সহ সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক তানজিলুর রহমানের
পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল আলম শিপু, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মারুফ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আশিকুর রহমান রিপন, ছাত্র বৃত্তি সম্পাদক রাহুল পুরকায়স্থ, সাহিত্য বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন টুকু,পরিবেশ সম্পাদক মো মনসুর,সহ সম্পাদক ফয়েজ ইসলাম সুমন,উপ দপ্তর সম্পাদক আবুল খয়ের,স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক শাহ আদনান, উপ সমাজসেবা সম্পাদক বরকত আলী, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রভাংশু তালুকদার বিপ্টু।
মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শাহজুল কাজী, সুজন দেব, সাগর বড়ুয়া, নাইম আহমেদ, সৈকত সরদার, পৌর ছাত্রলীগ নেতা রনি, তাফসির, মাজেদ, হিমেল, জাহেদ, সুজন, সাগর, মাসুম, সজিব, হুমায়ুন, সাজু, জয়, সুমন, পাপ্পু, হাসান, হৃদয়, রনি প্রমুখ।

  • [১]