- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সম্মেলন উপলক্ষে ছাত্রলীগের মিছিল

শহীদ নূর আহমেদ
১১ জানুয়ারি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলনকে সামনে রেখে মিছিল ও আলোচনা সভা করেছে জেলা ও সদর  থানা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুর ২ টায় জেলা ছাত্রলীগের সহ সম্পাদক নাজমুল হক কিরণের নেতৃত্বে শহরের বখ্ত পয়েন্ট এলাকা হতে মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা ছাত্রলীগ নেতা টিপু সুলতান,হারুন   
অর রশীদ , সাজ্জাদ স¤্রাট, আস্কর হাসান  অন্তর, সুফল আহমেদ,অপি মিয়া,রকি মিয়া,ডেবিট, জাবেদ আহমদ, শামছুল হক ছোটন, মেহেদী হাসান, জুনেদ আহমদ ,সেজুল আহমদ, মাছুম মিয়া, সুমন মিয়া, জামান আহমদ, আবির শাফি, সুমন বিশ্বাস,ইমন দোজা, উজ্জল,প্রমুখ।
এদিকে পৃথকভাবে শহরে জেলা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রমিজ বিপণিস্থ দলীয় কার্যালয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়ান তাজুল’র সভাপতিত্বে জেলা ছাত্রলীগ নেতা সজিব আহমেদ’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল।  বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ।
এসময় আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগ নেতা অমিয় মিত্র, তানভীর আহমদ সোহান, সফিক আহমেদ, ইছাক আহমেদ, আল আমিন জোসেফ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভাসিটির ছাত্রলীগ নেতা জনি তালুকদার ও সুমান আহমদ প্রমুখ।

  • [১]