স্টাফ রিপোর্টার
১১মার্চ জেলা সম্মেলনকে স্বাগত জানিয়ে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের আগমন উপলক্ষে বুধবার শহরে মিছিল সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
দুপুরে জেলা ছাত্রলীগের সমাজ সেবা সম্পাদক হাবিব আল হাসান তপুর পক্ষ থেকে এ মোটর শোভাযাত্রা বের করা হয়। শহরের কাজিরপয়েন্ট থেকে নেতাকর্মীদের মোটরসাইকেল
শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ করে কাজিরপয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হয়।
জেলা ছাত্রলীগের সদস্য রাজীব সেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ রিজেন, মাসরুর কবির আনাস, আক্তারুল আলম, ছাত্রলীগ নেতা আবু সালেক, ইমরান আহমদ, আলম আহমদ, সৌরভ, মারুফ আহমদ, নাহিন হক, জেলা ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক তাহের আহমদ মন্টি, সহ সম্পাদক মোহাইমিনুল ইসলাম শিমুল, লক্ষণশ্রী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সামিউল রহমান শাহিন, জেলা ছাত্রলীগ নেতা তারেক আহমদ, দেলোয়ার হোসেন ফরহাদ, ফুজায়েল আহমদ জনি, মঈন আল জিহাদি, ইউসুফ, ফাহিম ফয়সল মাহিন, তমাল প্রমুখ। সমাবেশে বক্তারা হাবিব আল হাসান তপুকে আসন্ন সম্মেলনে সভাপতি হিসেবে মনোনিত করার জন্য জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের কাছে দাবি জানান।
এদিকে জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক এনামুল হক চৌধুরী রুমেন এর নেতৃত্বে পৌর শহরের কাজীর পয়েন্ট এলাকা থেকে আরেকটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ার এলাকায় এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবু তালহা, জেলা ছাত্রলীগ নেতা সৈকত ভট্টাচার্য্য, জুবায়ের আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান আলাল, জগন্নাথপুর পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছায়েদ আহমদ, মান্নারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছায়েদ আহমদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা, শেখ চপল আহমদ, নজরুল ইসলাম, নাসিম জাকির হোসেন,সরেয়ার, নাজমুল হক, শিশির, সুজাউর রহমান, শামীম আহমদ, হৃদয়, আবুল হাসান, ফাহিম, জাকির প্রমুখ।
এছাড়া জেলা ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ স্বজনের নেতৃত্বে বুধবার দুপুর ১২টায় এক শুভেচ্ছা মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শহরের বিহারী পয়েন্ট থেকে মিছিল বের করে কাজির পয়েন্ট হয়ে ট্রাফিক পয়েন্টে ও পুরাতন বাসষ্ট্যান্ড প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয় নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ স্বজনের সভাপতিত্বে ও শিব্বির আহমেদ সোভন ও নাইমুর রহমান জুনায়েদ এর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ নেতা মজিদুর রহমান মুন্না, আজহারুল ইসলাম ইমন, তানভীর মামুন, অরুপ রায়, ইসতিয়াক বিজয়, ফাহিমনুর, নেছার আহমেদ, আকমল হোসেন অভি, তাহমিদুল তাহসিন, নিহান আরমান সাকিল, হৃদয় গনি, উমায়ের পাশা, সাজিদুর রহমান রিমন, সাব্বির আহমদ, আশরাফুল ঝলক, কনিক হক, ফয়সল আহমদ, তানিম আহমদ, ফাহিম শাহরিয়ার, মিলাদ আহমেদ, সাদি রাজা চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা নূর মোহাম্মদ স্বজনকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত করার দাবি জানান।
জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট সমর্থক জেলা ছাত্রলীগ নেতা মাসকাওয়াত জামান ইন্তির নেতৃত্বে বুধবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রমিজ বিপনীস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ করেছে।