স্টাফ রির্পোটার
জেলা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে শহরে মিছিল-সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সমর্থক ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিকাল ৩ টায় জেলা ছাত্রলীগের সমাজ সেবা বিষয়ক সম্পাদক হাবীব আল তপুর নেতৃত্বে মিছিলটি শহরের উকিলপাড়া থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রলীগ নেতা রাজিব সেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ রিজেন, মাসরুল কবীর আনাস, আক্তারুল আলম, ছাত্র বিষয়ক সম্পাদক তাহের আহমদ মন্টি, সহ সম্পাদক মুহাইমিনুল শিমুল, সদস্য রাজু দেবনাথ, বিশ্বম্ভরপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক মঙ্গল সিন্হা,আবির দেবনাথ, লক্ষণশ্রী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সামিযুর রহমান শাহীন, জেলা ছাত্রলীগ নেতা আশিকুর রহমান, আহমদ হাবিব খান, সাগর ভট্রাচার্য, কলেজ ছাত্রলীগ নেতা দেবাশীষ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা নেতা জিয়াউল হক নাহিন, মারুফ আহমদ, ফজলুর রহমান সৌরভ, উমরান হোসেন, দেলোওয়ার হোসেন, জাকির হোসেন, জামাল, আনহার, রুবেল, ফুজাইল জনি, ইউসুফ খালিদ, নাহিন, অমি তপু, নিজুম, তৈয়বুর, তমাল, মিঠু, টিটু, অমিত প্রমুখ। উল্লেখ্য আগামী ১১ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।