ছাতক প্রতিনিধি
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সরকার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে। সরকার যে আগুন নিয়ে খেলায় মেতে উঠেছে সে আগুনেই পুড়ে মরতে হবে। অভিলম্বে গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহার করা না হলে গণ-আন্দোলনের মুখে অবৈধ সরকারকে বিদায় নিতে হবে।
মঙ্গলবার বিকেলে দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, প্রধান বিচারপতি নয়-সরকারই মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছে। দেশের প্রধান বিচারপ্রতিকে ভয়-ভীতি প্রদর্শন করে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর গ্রহণের বিষয়টি কারো অজানা নয়। এ অবস্থায় মেদশের আইনের শাসন ও গণতন্ত্র কোন পর্যায়ে আছে তার আর বলার অপেক্ষা রাখে না। সরকার গণতন্ত্রকে পাথর চাপা দিয়ে কারারুদ্ধ করে রেখেছে। তাই কারারুদ্ধ গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে গণ-আন্দোলন গড়ে তোলতে হবে।
উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তকদ্দুছ আলী পীর, উপজেলা বিএনপির উপদেষ্টা কয়েছ মিয়া, আব্দুল লতিব মাস্টার, সিলেট মাহনগর বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নুরুল, উপজেলা বিএনপির সদস্য কয়েছ আহমদ, এনামুল হক, আমিরুল ইসলাম, মতিউপর রহমান, মুশফিকুর রহমান, দোয়ারা উপজেলা বিএনপির সদস্য তাইয়বুর রহমান, বিএনপি নেতা আতিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবিদুর রহমান আবিদ, সাধারণ সম্পাদক রাহেল আহমদ, উপজেলা যুবদলে যুগ্ম-আহবায়ক সদরুল আমিন সোহান।
এছাড়াও বক্তব্য রাখেন, বিএনপি নেতা নুরুল হক, সায়েম আহমদ, উপজেলা ছাত্রদলে আহবায়ক গোলাম হোসেন শাকিল, দ, বিএনপি নেতা ইব্রাহিম আলী রাসেল,আব্দুর রউফ, গাজী লিটন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, বিএনপি নেতা কয়েছ উদ্দিন, মানিক মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ফয়ছল আহমদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-সম্পাদক তানভির সুহেল, স্বেচ্ছাসেবকদলের জসিম উদ্দিন, রশক আলী, হাসমত আলী, বিএনপি নেতা হারুন রশিদ, যুবদল নেতা জাহাঙ্গির আলম, আমির উদ্দিন, আব্দুল মজিদ, আব্দুস মিয়া, শামীম আহমদ, আশরাফ আলী, মাসুক আলী, ফিরোজ আহমদ, হিরা মিয়া, আব্দুল খালিক, লিয়াকত আলী, আবুল হোসেন, কারা শাহ, আব্দুর রউফ, ছাত্রদল নেতা সারোওয়ার, রাজু আহমদ, ওলিউর রহমান, ফয়ছল আহমদ, ইমরান আহমদ, হুমায়ূন কবির, আমির আলী, শরীফ উদ্দিন, রাজন আহমদ, সামছুদ্দিন, আলী আশরাফ, কয়ছর আহমদ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, মুহিবুর রহমান মেম্বার।