স্টাফ রিপোর্টার
সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য) শফিউল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাবেরা আক্তার, সফিউল আলম, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, জেলা শিশু বিষয়ক কর্মকতা বাদল চন্দ্র বর্মণসহ সরকারী কর্মকতা কর্মচারীবৃন্দ।
দিনব্যাপি প্রতিযোগিতায় জেলা সদরসহ ১১টি উপজেলার ১২ টি দল অংশ গ্রহণ করে। প্রতিযোগিরা ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, রশি, চকলেট দৌড়, বিস্কুট দৌড়, মোরগ লড়াই, টেনিসবল নিক্ষেপ, উচ্চলাফ, গোলক নিক্ষেপ, রীল, মিউজিক্যাল চেয়ার, দড়ি টানাঠানি, যেমন খুশি তেমন সাজ, টানাটানিসহ নানা ইভেন্টে অংশ নেয়।