- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সরকারি কলেজে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
‘পরিকল্পিত শিক্ষা চাই, বিকশিত জীবন চাই’ স্লোগানকে সামনে রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক(সম্মান) ও পাস কোর্স পরীক্ষার সময় ৪ ঘন্টা থেকে কমিয়ে সাড়ে ৩ ঘন্টা করার প্রতিবাদে সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্র ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার বেলা ১১টায় সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি দ্বিপাল ভট্ট্রাচার্যের সঞ্চালনায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তি ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন, কলেজ সংসদের সাংগঠনিক সম্পাদক শাজাদুজ্জামান জনি, সহ-সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, ছাত্র ইউনিয়ন  জাতীয় পরিষদের সদস্য তারেক চৌধুরী,    শহর সংসদের সাধারণ সম্পাদক শেখ ফয়সল আহমদ, ছাত্র নেতা ইউনুস মিয়া, মলয় দাস, বাপ্পু সরকার, নান্টু দাস, রোপেশ দাস প্রমুখ।

  • [১]