স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজে মুক্তিযোদ্ধাদের মুখে মুক্তিযুদ্ধের গল্প শোনার আসর মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সুনামগঞ্জ সরকারি কলেজের হল রুমে শিক্ষার্থী মুক্তিযোদ্ধের গল্প ও ইতিহাস শোনানো বীর মুক্তিযোদ্ধারা।
এ সময় সরকারি কলেজের অধ্যক্ষ মো.আব্দুস ছত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডর অ্যাড.আলী আমজদ।
মুক্তিযোদ্ধের গল্প ও ইতিহাস শোনানোর অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার নূরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা মুকসেদ আলী, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান চৌধূরী, বীর মুক্তিযোদ্ধা সৈয়ুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাশিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ প্রমুখ।
সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক জাকির হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ এ কে সাব্রী সাবেরীন।
মুক্তিযোদ্ধাদের মুখে মুক্তিযুদ্ধের গল্প ও ইতিহাস শোনানোর আসরে সুনামগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এসময় মুক্তিযোদ্ধারা ৭১’র সেই দিন গুলির স্মৃতিচারণ করেন এবং বলেন, ‘তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। একটি জাতির ইতিহাস হওয়া উচিত নির্ভেজাল। অথচ আমাদের ইতিহাসকে কেবল বিকৃত করা হচ্ছে। মিথ্যাচারের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়ে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা হচ্ছে। মুক্তিযুদ্ধের জাল ও ভুয়া ইতিহাস থেকে আমাদের দূরে থাকতে হবে।’