পুলক রাজ
আজ মঙ্গলবার থেকে সুনামগঞ্জ জেলা সরকারি গ্রন্থাগার খুলে দেয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ৫০ ভাগ আসন খালি রেখে গ্রন্থাগারে পাঠকসেবা কার্যক্রম চলবে। কোভিড পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজ এবং তাপমাত্রা মেপে গ্রন্থাগারে প্রবেশ করানো হবে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গণগন্থাগার খোলা থাকবে। স্কুল ও কলেজের আইডি কার্ড দেখিয়ে গণগ্রন্থাগারে প্রবেশ করতে পারবেন শিক্ষার্থীরা।
জানা যায়, দীর্ঘ দেড় বছর পর খুলছে সুনামগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার। গণগ্রন্থাগারে পাঠকসেবা, তথ্যসেবা, গবেষণা কার্যক্রমসহ প্রাসঙ্গিক অন্যান্য সেবা প্রাপ্তির বাধাহীন সুযোগ থাকায় গণগ্রন্থাগারকে জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে অভিহিত করা হয়ে থাকে।
ডিপিডি অর্নব বলেন, দীর্ঘদিন পর জেলা গণগ্রন্থাগার খোলার কবর শুনে খুব ভালো লাগছে। স্বাস্থ্যবিধি মেনেই আসবো।
সুনামগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান আনিছুর রহমান বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতির কারণে দীর্ঘদিন পাঠকসেবা কার্যক্রম বন্ধ ছিল। আজ মঙ্গলবার থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে গ্রন্থাগারে পাঠকসেবা কার্যক্র চালু হচ্ছে। গ্রন্থাগারের ৫০ ভাগ আসন খালি থাকবে।
তিনি বলেন, শনিবার-বুধবার প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্রন্থাগারের পাঠকক্ষ পাঠকদের জন্য খোলা থাকবে। সাপ্তহিক ছুটি বৃহস্পতিবার ও শুক্রবার গ্রন্থাগারের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তিনি বলেন, গণগ্রন্থাগার অধিদপ্তরের নির্দেশনায় পাঠকদের ব্যক্তিগত বই বা পাঠ্যসামগ্রী এবং ব্যাগ নিয়ে গ্রন্থাগারে প্রবেশে নিরুৎসাহিত করা হয়েছে।