স্টাফ রিপোর্টার
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক মোল্লা’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অনুপ নারায়ন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আয়ূব বখত জগলুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষাবিদ আব্দুর রহিম, সাবেক জেলা শিক্ষা অফিসার মো. মকবুল হোসেন, সহকারি
প্রধান শিক্ষক মো. ফয়জুর রহমান, কালীপদ তালুকদার, সহকারী শিক্ষক মো. ইসমাইল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহবায়ক একেএম আজাদ প্রমুখ।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণি, ৮ম শ্রেণি ও ১০ম শেণির ১৬৪ জন জিপিএ-৫ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেট বিতরণ করেন পৌর মেয়র আয়ূব বখত জগলুল।