স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মকবুল হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন সাবেক প্রাক্তন প্রধান শিক্ষক অজয় কুমার চৌধুরী, মফিজুল হক মোল্লা, বর্তমান প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ফয়েজুর রহমান।
এসময় সহকারী প্রধান শিক্ষক বাবু রঞ্জন তালুকদার, সহকারী প্রধান শিক্ষক মো. তালেব আলী সহ সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করে বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র সৌখিন হাসান ও শাহরিয়ার আহমেদ নায়িফ।