- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, পুরস্কার বিতরণ  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো মফিজুল হক মোল্লা।  
শিক্ষক মো ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো মকবুল হোসেন, সরকারি এস সি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো আব্দুর রহিম, সহকারী প্রধান শিক্ষক কবির খান, আমিনুল ইসলাম চৌধুরী, মাও. ফয়জুর রহমান,  মাও দেলওয়ার হোসাইন, কেন্দ্রিয় মসজিদের ইমাম হাফে মাও মফিজুর রহমান, মাও নূর হোসাইন প্রমুখ।
আলোচনা সভা শেষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং এস.এস.সি পরিক্ষার্থী সহ প্রতিষ্ঠানের সফলতা কামনা করে মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে পর উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণের মধ্যে তবারক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]