- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সরকারি মহিলা কলেজে ডিজিটাল ক্লাশরুম উদ্বোধন

সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে ডিজিটাল ক্লাশরুমের উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল ক্লাশরুমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর পরাগ কান্তি দেব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভুগোল বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাদত হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. জালাল উদ্দিন আহম্মেদ, গণিত বিভাগের প্রভাষক মো. আব্দুল হামিদ এবং ভুগোল বিভাগের প্রভাষক দিবাকর চক্রবর্তী। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইংরেজি বিষয়ের প্রভাষক দীন ইসলাম।
এসময় কলেজের অধ্যক্ষ প্রফেসর পরাগ কান্তি দেব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল দেশ হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করছেন।   
তারই ধারাবাহিকতায় আজ সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজও ডিজিটাল যুগে প্রবেশ করল। তিনি আরো বলেন, এখন থেকে শিক্ষকগণ ডিজিটাল পদ্ধতিতে ক্লাশ নিবেন এবং এতে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপকৃত হবে। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]