- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সরকারি সহায়তার তালিকা থেকে কৃষকদের নাম বাদ দেয়ার অভিযোগ

শাল্লা প্রতিনিধি
ইউপি সদস্যের স্বজনপ্রীতির কারণে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সরকারি সহায়তার তালিকা থেকে শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের প্রায় ২ শত কৃষক বাদ পড়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ কৃষকরা সোমবার দুপুরে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. মাছুম বিল্লাহ’র কার্যালয়ে উপস্থিত হয়ে ইউপি সদস্য নিত্যানন্দ দাশের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।  
জানা যায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পুনর্বাসন কর্মসূচির আওতায় সার ও বীজ প্রদানের লক্ষ্যে তালিকা করা হয়। কিন্তু এই তালিকা থেকে কোন কারণ ছাড়াই বাহাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের প্রায় ২০০ শত কৃষককে বাদ      দিয়েছেন ইউপি সদস্য নিত্যানন্দ দাশ। ইউপি সদস্য নিত্যানন্দ দাশ স্বজনপ্রীতি করে নিজের লোককে তালিকাভুক্ত করেছেন। বিষয়টি জানাজানি হওয়ায় সোমবার দুপুরে ৬০ জন কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন,‘ উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ ধরনের অভিযোগ এসেছে। কিন্তু এক ওয়ার্ড থেকে এত লোকের নাম বাদ যাওয়ার অভিযোগ রহস্যজনক। অভিযোগের বিষয়টি খতিয়ে দেয়ার জন্য জেলা কৃষি কর্মকর্তাকে অনুরোধ করেছি।’  

  • [১]