সুনামগঞ্জ সরকারী এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তির পুনর্মিলনী অনুষ্ঠানের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের মুক্তারপাড়াস্থ মহিলা সংস্থার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সঞ্চিতা চৌধুরী’র পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৩ ও ২৪ পুনর্মিলনী অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়।
এছাড়াও ম্যাগাজিনের লেখা দেয়া এবং রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয় সভায়। প্রেস বিজ্ঞপ্তি