দোয়ারাবাজার প্রতিনিধি
পদায়ারাবাজার উপজেলার হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন হাওর ও জলাভূমি অধিদপ্তরের মহা পরিচালক (অতিরিক্ত সচিব) মাসুক মিয়া। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাইন্দার হাওর, কনছখাই ও কানলারহাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি বলেন, বাঁধের কাজ ভাল হচ্ছে, তবে অপ্রয়োজনীয় বাঁধ দিয়ে সরকারের টাকা যেন অপচয় না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।
এসময় কাজের গতি আরো বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করাও নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, পানি উন্নয়ন বোর্ডের এসও আবু সায়েম শাফিউল ইসলাম, ভূমি অফিসের সার্ভেয়ার
রিপন চাকমা, উপজেলা পরিষদের গোপনীয় সহকারী সফিকুর রহমান, পানি উনড়বয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী পিয়াস চন্দ্র চৌধুরী, কার্য সহকারী কামাল হোসেন,
পিআইসির সভাপতি ছালিক মিয়া, সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোস্তফা মিয়া, শ্রমিক সংগঠনের সভাপতি মাসুক মিয়া, পিআইসির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,
আসাদ মিয়া প্রমুখ।