- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সরকার কৃষির উন্নয়নে আন্তরিক -বকুল

ছাতক প্রতিনিধি
উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেছেন, কৃষিবান্ধব বর্তমান সরকার কৃষক ও কৃষির উন্নয়নে বহুমুখী কর্মসুচী গ্রহণ করেছে। উচ্চ ফলনশীল ধানের বীজ ও পর্যাপ্ত সার কৃষকদের জন্য নিশ্চিত করেছে সরকার। এখন আর সারের দাবিতে কৃষকদের মরতে হয় না। গভীর নলকূপ দিয়ে জমিতে সেচ দিতে সরকার সাশ্রয় মূল্যে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে কৃষকদের জন্য। ধান চারা রোপণ ও পাকা ধান কাটার জন্য সরকার কৃষকদের হাতে তোলে দিয়েছে অত্যাধুনিক মেশিন।
সোমবার বিকেলে বাংলাদেশ কৃষি কর্পোরেশনের আর্থিক সহযোগিতায় ২০ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের কাশিপুর-চিকনীকান্দি থেকে খুরমা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কুমারখালী খাল খনন কাজের    
 আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাশিপুর গ্রামের মুরব্বী আব্দুল মছব্বিরের সভাপতিত্বে ও মুজিবুর রহমানের পরিচালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, ইউপি চেয়্যারম্যান আব্দুল মছব্বির, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, ইউপি প্যানেল চেয়রম্যান সুহেল আহমদ, কাশিপুর-চিকনীকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলী হোসেন মানিক, আ.লীগ নেতা আব্দুল মতিন, সোহরাব আলী, হাজী কয়েছ মিয়া, তোরন মিয়া, আব্দুল হান্নান, আরশ আলী, তাজ উদ্দিন, ছাত্রলীগ নেতা, এসএম মারুফ প্রমুখ।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কাশিপুর-চিকনীকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাও. আব্দুল মালিক।

  • [১]